স্টাফ রিপোর্টারঃ
বগুড়া গাবতলী উপজেলায় গত ২৮ তারিখ মঙ্গলবার সদর ইউনিয়নের চকসদু গ্রামের মৃত মিরউদ্দিন এর ছেলে পথচারী আব্দুল খালেক (৬০) এবং একই গ্রামের শাহ আলম এর ছেলে মোটরসাইকেল চালক মিনহাজুল ইসলাম অতিরিক্ত গতিতে মোটরসাইকেলটি চালিয়ে চকসদু হইতে পাঁচমাইল বাজারের দিকে আসতে গেলে পথিমধ্যে পথচারী আব্দুল খালেক পাঁচমাইল বাজার হতে চকসদু নিজ বাড়ির দিকে ফিরতি পথে সোনারপাড়ার সামনে বুড়িতলা নামক স্থানে আবু বক্কর এর ছেলে ফরহাদের বাড়ির সামনে মোটরসাইকেলটি পথচারীকে স্বজোরে ধাক্কা দিলে পথচারী সিটকে পড়ে যায় এবং নাক ও কান দিয়ে রক্ত ঝরতে থাকে এবং গুরুতর ভাবে আহত হয়। পরবর্তীতে স্থানীয় লোকজন তাকে চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করে। কয়েকদিন চিকিৎসা শেষে অদ্যই পথচারী আব্দুল খালেক (শজিমেক) হাসপাতালে মৃত্যুবরণ করেন। অপরদিকে মোটরসাইকেলটি বর্তমানে গাবতলী মডেল থানা পুলিশ হেফাজতে রয়েছে। এবিষয়ে গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেন এবং জানায় যে,এবিষয়ে কোন অভিযোগ বা মামলা দায়ের হয় নাই।




