ঢাকাWednesday , 29 May 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • নিয়ামতপুরে দূর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

    admin
    May 29, 2024 3:32 pm
    Link Copied!

    স্টাফ রিপোর্টার
    মোঃ সিরাজুল ইসলাম
    নওগাঁর নিয়ামতপুরে দূর্নীতিবিরোধী প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। “দেশপ্রেমের শপথ নিন, দুর্নীতিকে বিদায় দিন” এই স্লোগানে উদ্বুদ্ধ হয়ে শিক্ষার্থীদের গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে উপজেলার সুনামধন্য ৮ টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

    বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে দূর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় নওগাঁ ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে।
    একাডেমিক সুপারভাইজার জাকির হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমতিয়াজ মোরশেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা বিমল চন্দ্র প্রামাণিক।

    প্রধান অতিথির বক্তব্যে ইউএনও ইমতিয়াজ মোরশেদ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, দেশকে দূর্নীতিমুক্ত করতে প্রত্যেক শিক্ষার্থীকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। প্রত্যেক নাগরিক সুনাগরিক হিসেবে গড়ে উঠলেই সোনার বাংলা গঠন সহজ হবে। এজন্য প্রত্যেক শিক্ষার্থীকে নৈতিকতা বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে।

    এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় নওগাঁর সহকারী পরিচালক তানভির আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও নিয়ামতপুর সরকারি কলেজে অধ্যক্ষ মমতাজ হোসেন মন্ডল, সদস্য লুৎফর রহমান প্রমূখ।

    বিতর্ক প্রতিযোগিতায় শালবাড়ি বহুমুখী উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা চ্যাম্পিয়ন হয়। বিতর্ক প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সাদিক ইমাম।

    পরে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। # ২৯ মে ২০২৪ ইং

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST