স্টাফ রিপোর্টারঃ
বগুড়ায় আসন্ন সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে শুভাশিস পোদ্দার লিটনকে আনারস মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার লক্ষ্যে শহরের সাতমাথা-টু-বনানী পর্যন্ত অটো ইজিবাইক দিয়ে যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে ফ্রি সার্ভিস চালু করেছে। গত ২৫শে মে শনিবার শেরপুর রোডের যাত্রীদের ফ্রি সার্ভিস দেবে অটো ইজিবাইক চালকরা। অটো ইজিবাইক চালকরা বলেন আমাদের বনানী রোডের চাদা বন্ধ করার পর নিজ উদ্যোগে আমরা শুভাশিস পোদ্দার লিটনকে ভালোবেসে যাত্রীদের এই ফ্রি সার্ভিস চালু করেছি। এই সার্ভিসে সকল যাত্রীরা সাতমাথা থেকে বনানী পর্যন্ত যেখানে যাবে কোন টাকা লাগবে না। আমরা ৪০টি অটো ইজিবাইক রাস্তায় নামিয়েছি। উক্ত অটো ইজিবাইক পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক সকল চালকদের নিয়ে সাতমাথায় কমার্স কলেজের সামনে সমাবেশ করে। এতে বক্তারা বলেন আমাদের যেহেতু রাস্তার চাদা বন্ধ হয়েছে তাই আগামী উপজেলা নির্বাচনে জয়ী হলে আমাদের আরো যে সমস্যা রয়েছে তা সমাধান হবে। এসময় উপস্থিত ছিলেন ইজিবাইক চালক ঐক্য পরিষদের সভাপতি শেখ এনামুল হক ডনেল,সাধারণ সম্পাদক রতন মিয়াসহ প্রমূখ।




