ঢাকাSunday , 26 May 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • নিয়ামতপুরে গাঁজাসহ গ্রেপ্তার এক

    admin
    May 26, 2024 2:45 pm
    Link Copied!

    নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি
    নওগাঁর নিয়ামতপুরে অভিযান চালিয়ে গাঁজাসহ মাসুদ রানা (২২) নামের এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের টিএলবি বাজার এলাকা থেকে (২৫০) গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রির নগদ ১০ হাজার টাকাসহ গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়। মাসুদ রানা বাতপাড়া এলাকার সিদ্দিক হোসেনের ছেলে।
    এজাহার সূত্রে জানা গেছে, শুক্রবার ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ জানতে পারে টিএলবি বাজার এলাকায় এক ব্যক্তি মাদকদ্রব্য বিক্রি করছে। অভিযান পরিচালনা করলে তার কাছ থেকে ২৫০ গ্রাম গাঁজা ও নগদ টাকাসহ তাকে আটক করা হয়।
    থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলাম বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST