ঢাকাWednesday , 22 May 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • চুনারুঘাটে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

    admin
    May 22, 2024 12:45 am
    Link Copied!

    চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:-
    চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের লাতুর গাও গ্রামের গিয়াস উদ্দিন ওরপে আব্দুল হাসিম নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। চুনারুঘাট উপজেলার লাতুর গাও গ্রামের আব্দুল মতলিব সর্দার এর ২য় ছেলে গিয়াস উদ্দিন ওরপে আব্দুল হাসিম (৬০) কে আলোনিয়া-লাতুর গাও রাস্তার তেমুনিয়ায় কুপিয়ে হত্যা করা হয়েছে। ২১ মে মঙ্গলবার প্রতিদিনের ন্যায় আব্দুল হাসিম স্থানীয় নালমুখ বাজার থেকে বাড়ী ফিরছিলেন। হাসিমের বসত বাড়ী থেকে অনুমান দুই’শ গজ দক্ষিণে আলোনিয়া রাস্তা থেকে হাসিমের লাতুর গাও রাস্তার তেমুনিয়ায় আসা মাত্রই কে বা কাহারা ধারালো অস্ত্র দিয়ে মাথায় কুপিয়ে ঘটনাস্থলেই হত্যা করে। চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায় সহ থানা পুলিশ এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST