ঢাকাMonday , 20 May 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • গজারিয়ায় সাংবাদিকের উপর হামলা,থানার সামনে সাংবাদিকদের অবস্থান কর্মসূচি

    admin
    May 20, 2024 11:50 pm
    Link Copied!

    রাজু আহম্মেদ,গজারিয়া প্রতিনিধিঃদৈনিক যুগান্তর ও যমুনা টিভির গজারিয়া উপজেলা প্রতিনিধি মোহাম্মদ জসিম উদ্দিন এর উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ দিকে এ ঘটনায় জড়িতদের গ্রেফতার ও শাস্তি দাবিতে গজারিয়া থানার সামনে অবস্থান নিয়েছে উপজেলায় কর্মরত সাংবাদিকরা। হামলায় আহত সাংবাদিক জসিম উদ্দিন বলেন, ‘বিভিন্ন বিষয় নিয়ে পুরান বাউশিয়া গ্রামের চিহ্নিত সন্ত্রাসী ও আদম বেপারী আমিনুর রহমান হারুন শিকদার আমার উপর ক্ষুব্ধ ছিল। তার বাড়িতে মাদকের আসর বসানো হয় এই তথ্য আমি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোয় ইতোপূর্বে হারুন শিকদার ও তার লোকজন আমার উপর হামলা করে। সম্প্রতি আমি বাউশিয়া মোহাম্মদ আব্দুল আজহার উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচনে অভিভাবক শ্রেণির সদস্য প্রার্থী হওয়ায় আমাকে প্রকাশ্যে হুমকি দেয় সে। স্থানীয় গণমাধ্যম কর্মীদেরও সে আমাকে মারধর করবে বলে জানায়। এ ঘটনার জের ধরে আজ (২০ মে) সকাল এগারোটার দিকে ভবেরচর বাস স্যান্ড এলাকায় হারুন শিকদারের নেতৃত্বে আমার উপর হামলা চালায় তার লোকজন। আমি বিষয়টি মুন্সীগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছে। আমরা থানার সামনে অবস্থা নিয়েছি। এই ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার না হলে আমি বাড়ি ফিরে যাব না।
    এদিকে সাংবাদিক জসিম উদ্দিনের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন গজারিয়া প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আরফিন,মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি বাছির উদ্দিন জুয়েল,সাধারণ সম্পাদক সুজন হায়দার জনি,সিনিয়র সাংবাদিক মীর নাসির উদ্দিন উজ্জ্বল,কাজী সাব্বির আহমেদ দীপু, গজারিয়া উপজেলা প্রেসক্লাবের সা:সম্পাদক মো:সাইফুল ইসলাম শামীমসহ জেলা-উপজেলায় কর্মরত সাংবাদিকরা।বিষয় টি সম্পর্কে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ রাজিব খান বলেন, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনায় যারা জড়িত তাদের আটকে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে। বিস্তারিত পরে বলা যাবে।
    উল্লেখ্য, এর আগে ও বিজয় টিভির মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি আমরুল ইসলাম নয়ন, গজারিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইউনুস প্রধান-সহ অসংখ্য মানুষ হারুন শিকদার ও তার লোকজন দ্বারা মারধরের শিকার হয়েছেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST