ঢাকাSunday , 19 May 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • কালকিনি উপজেলা পরিষদ নির্বাচনে প্রচারণার শেষ দিনে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা

    admin
    May 19, 2024 10:26 pm
    Link Copied!

    রিপোর্টঃ এস,এম শাহ জালাল,নিজস্ব প্রতিবেদক।

    ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বীতিয় ধাপের নির্বাচন ২১ মে।
    কালকিনি উপজেলা পরিষদের নির্বাচনকে সামনে রেখে প্রচার প্রচার প্রচারনার আজ শেষ দিনে ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা।

    কোন রকমের অপ্রীতিকর ঘটনা ছাড়াই আজ ১৯ মে শেষ হতে যাচ্ছে প্রচার-প্রচারণা।
    চেয়ারম্যান পদে ৪(চার) জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন কালকিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক,সাবেক দুই বারের পৌর মেয়র, সাবেক উপজেলা চেয়ারম্যান তৌফিকুজ্জামান শাহিন(মোটরসাইকেল মার্কা), উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক ও বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান মীর গোলাম ফারুক (আনারস মার্কা, নির্বাচন থেকে সরে দারিয়েছেন) যুক্তরাষ্ট্র আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি নুরুজ্জামান সরদার (ঘোড়া মার্কা) আমিনুল ইসলাম পাপন,(দোয়াত কলম মার্কা) নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

    ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, বর্তমান ভাইস চেয়ারম্যান সহিদুল ইসলাম (তালা মার্কা), উপজেলা কৃষক লীগের সদস্য সচিব ইকবাল হোসেন (টিউবওয়েল মার্কা), সাহেররামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জামাল মোল্লা (উড়োজাহাজ মার্কা)।

    মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান মহিলা ভাইস-চেয়ারম্যান আরিফা আক্তার বিথি(কলস মার্কা), উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি চায়না খানম (ফুটবল মার্কা),সাবেক মহিলা ভাইস-চেয়ারম্যান কাজী নাছরিন (হাঁস মার্কা) নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

    কালকিনি উপজেলায় একটি পৌরসভা ও দশটি ইউনিয়ন। কেন্দ্র সংখ্যা ৭৩টি,পুরুষ ভোটার- ৯৮৫৭২,মহিলা ভোটার- ৯০০৮১,হিজড়া -১ জন,মোট ভোটার সংখ্যা -১৮৮৬৫৪জন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST