ঢাকাFriday , 17 May 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • বাগাতিপাড়ায় র‌্যারের হাতে অপহরণ মামলার আসামি গ্রেফতার

    admin
    May 17, 2024 1:25 pm
    Link Copied!

    মোঃ রেজাউল করিম
    স্টাফ রিপোর্টার

    নাটোরের বাগাতিপাড়ায় অপহরণ মামলার প্রধান পলাতক আসামি লুৎফর রহমানকে (৫৪) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

    ১৬ মে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে র‌্যাব-৫, সিপিসি-২ নাটোর ক্যাম্পের অভিযানে উপজেলার দয়ারামপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

    গ্রেফতার লুৎফর ওই এলাকার মিশ্রিপাড়া গ্রামের মৃত আলীমুদ্দিনের ছেলে।

    সূত্রে জানা য়ায়, গত ১৩ মে সন্ধ্যায় বাদী অটোযোগে দয়ারামপুর বাজার থেকে নিজ বাসায় (বনপাড়া) ফেরার পথে লুৎফরসহ আসামিগণ তাকে অপহরণ করে তার (লুৎফর) বাড়িতে নিয়ে গিয়ে শারীরিক নির্যাতন করে হাত-পা ও মুখ বেঁধে রেখে পালিয়ে যায়। পরে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় ভুক্তভোগী উদ্ধার হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন থেকে, পরে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলার দায়ের করেন।

    র‌্যাবের কোম্পানি কমান্ডার মেজর হাসান মাহমুদ জানান, মামলার পর থেকে আসামিরা পলাতক ছিল। প্রধান পলাতক আসামি লুৎফর রহমানকে গ্রেফতার হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST