ঢাকাTuesday , 14 May 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • বগুড়া গাবতলীতে প্রতিপক্ষের আঘাতে গুরুতর আহত হয়ে হাসপাতালে একজন

    admin
    May 14, 2024 9:21 pm
    Link Copied!

    স্টাফ রিপোর্টারঃ
    বগুড়ায় গতকাল শনিবার গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নের নিশিন্দারা গ্রামের মৃত সৈয়দালী প্রাং এর ছেলে ভুক্তভোগী শহিদুল ইসলাম প্রাং (সাইদুল) প্রতিপক্ষ একই গ্রামের মিঠু প্রাং এর ছেলে ইউসুফ প্রাং এর কাছে পাওনা টাকা চাইতে গেলে তার সাথে এক পর্যায়ে কথার কাটাকাটি শুরু হয় কিছুক্ষণ পর সেই অর্থনৈতিক লেনদেনের জের ধরে প্রতিপক্ষের স্বজনরা সাদেক আলীর ছেলে গোলাম প্রাং,মিঠু প্রাং এবং মিঠু প্রাং এর ছেলে ইউসুফ প্রাং,ইসমাইল প্রাং সকলেই ভুক্তভোগীর উপর অতর্কিত ভাবে লাঠি সোটা ও দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে হামলা করে রক্তাক্ত অবস্থায় মাটিতে ফেলে দেয়। তার পরিপ্রেক্ষিতে ভুক্তভোগী গুরুতর আহত হয়ে গাবতলী মডেল থানায় হাজির হয় এবং কর্তব্যরত পুলিশ অফিসার আগে চিকিৎসার পরামর্শ দিয়ে গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেয় ভুক্তভোগীর অবস্থা আশঙ্কাজনক দেখা দিলে গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে ভুক্তভোগী (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। এবিষয়ে গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানায়,ভুক্তভোগীর অবস্থা গুরুতর দেখে চিকিৎসার পরামর্শ দিয়ে হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়। বর্তমানে এখনো কোন অভিযোগ বা মামলা দায়ের করা হয় নাই,তবে ভুক্তভোগী কোন অভিযোগ বা মামলা দায়ের করলে তদন্ত সাপেক্ষে যথাযথ আইনগত বিধি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST