ঢাকাSunday , 12 May 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • বগুড়ার নন্দীগ্রাম জামালপুর পাঁচপীর দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি ও সচিবের স্বেচ্ছাচারিতা ও অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

    admin
    May 12, 2024 9:02 pm
    Link Copied!

    এস আই সুমন,স্টাফ রিপোর্টার,বগুড়াঃ বগুড়ার নন্দীগ্রাম উপজেলার জামালপুর পাঁচপীর দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির বর্তমান সভাপতি ও সচিবের স্বেচ্ছাচারিতা ও অনিয়মের প্রতিবাদে অভিভাবক সদস্য ও গ্রামবাসীদের আয়োজনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
    রবিবার (১২ মার্চ) সকাল ১১টায় উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের জামালপুর পাঁচপীর দাখিল মাদ্রাসার সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন। ব্যানার হাতে নিয়ে শত শত গ্রামবাসী এই মানববন্ধনে অংশ নিয়ে জামালপুর পাঁচপীর দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি ও সচিবের স্বেচ্ছাচারিতা ও অনিয়মের প্রতিবাদ জানান। মানববন্ধন থেকে বক্তারা বলেন, মাদ্রাসার খাস জমিতে রোপনকৃত ১০/১২ টি গাছ আত্মসাৎ করা হয়েছে। এছাড়াও নিয়োগে অনিয়ম বানিজ্য। বর্তমান কমিটির জেনারেল সভায় কাউকে ডাকা হয় না। নিজেদের ইচ্ছা মতোই সবকিছু করেন। এবং নতুন ম্যানেজিং কমিটি নির্বাচন প্রস্তুতি গ্রহণের সিদ্ধান্ত নিলেও দাতা সদস্য সহ অনেকেই তা জানেন না। যা আগামী ২৬/৫/২৪ইং তারিখ ম্যানেজিং কমিটির নির্বাচনের দিন ধার্য করা হয়েছে। বক্তারা আরও বলেন, আমরা এলাকাবাসী, অভিভাবক ও দাতা সদস্যরা সমন্বয় করে বিদ্যালয় ১৯৮১ সালে প্রতিষ্ঠা লগ্ন থেকে এলাকার মনোনীত ব্যক্তিকে সিলেকশনে ম্যানেজিং কমিটির সভাপতি করে বিদ্যালয় পরিচালনা হয়ে আসছে। বর্তমান ম্যানেজিং কমিটি গোপনে নির্বাচন প্রস্তুতি ও তারিখ ঘোষণা করেছেন। এবং মাদ্রাসার সুপারের যোগসাজশে যারা মাদ্রাসায় পড়ালেখা করে না তাদের ভর্তি দেখিয়ে অভিভাবকদের ভোটার করা হয়েছে। এই নির্বাচন মানিনা জানিয়ে তারা ১০২ জন সদস্য ও অভিভাবকদের গণস্বাক্ষরে অত্র মাদ্রাসার নির্বাচন স্থগিত আদেশ চেয়ে রিটাইনিং অফিসারকে অভিযোগ করা হবে বলে জানিয়েছেন। ১২ শতাংশ জমি দানকারী আব্দুর রশীদ যার জমির ওপর ৪তলা বিদ্যালয় একাডেমিক ভবন নির্মাণ হয়েছে সেই দাতাকেও সদস্য পদে রাখা হয়নি বলেও তারা অভিযোগ করেন।
    মানববন্ধন থেকে বক্তব্য রাখেন, সাবেক সভাপতি আলহাজ্ব নাসির উদ্দিন, সাবেক সভাপতি জাহিদুর রহমান আমজাদ হোসেন প্রমূখ।
    বিদ্যালয়ের গাছ কর্তন, নিয়োগে অনিয়ম ও ভূতুরে ছাত্র/ছাত্রী ভর্তি ও তাদের অভিভাবকদের ভোটার বানানো বিষয় জানতে চাইলে মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার ও সদস্য সচিব সিরাজুল ইসলাম উল্লেখ্য বিষয় গুলো এড়িয়ে বলেন বিষয় গুলো সভাপতি জানেন। একপর্যায়ে এলাকাবাসীদের তোপের মুখে মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ রায়হানুল ইসলাম অকপটে বলেন, বিদ্যালয়ে ছাত্র/ ছাত্রী কম। তাই প্রতিষ্ঠান বাঁচাতে ৮ জন শিক্ষার্থীর নাম বসিয়ে শিক্ষার্থীদের সংখ্যাগরিষ্ঠতা দেখিয়েছি। যারা কখনো বিদ্যালয়ে ক্লাস করেন না। অথচ তাদের অভিভাবকদেরই বানানো হয়েছে ভোটার। এ বিষয়ে ম্যানেজিং কমিটির সভাপতি এনামুল হক এর কথা বললে তিনি জানান, বিদ্যালয়ের প্রাচীর সংলগ্ন কিছু গাছ রয়েছে। প্রাচীর ক্ষতি হবে এমন কিছু গাছ কর্তন করা হয়েছে। আমার কার্যকালে কোন অনিয়ম হয়নি। ম্যানেজিং কমিটির নির্বাচন ঘোষণা হয়েছে তা সময় মতোই হবে।
    নন্দীগ্রাম জামালপুর পাঁচপীর দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটি নির্বাচন সবাই মিলে সমন্বয় করে যদি না হয় যেকোন মুহূর্তে এখানে দু’গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা বলে সচেতন মহলের সাথে কথা বললে তাঁরা জানান।

    এস আই সুমন
    স্টাফ রিপোর্টার,বগুড়া।
    তারিখঃ ১২/৫/২০২৪ ইং

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST