জুয়েল আহমেদ : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকে পুলিশের উপপরিদর্শক (এসআই) পরিচয় দেওয়া এক প্রতারককে আটক করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে হাসপাতালে দায়িত্বরত পুলিশ ও আনসার সদস্যরা তাঁকে ধরে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে দেয়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ এই যুবককে থানায় সোপর্দ করে। এই যুবকের নাম আবদুল কাদের(রিদয়) (২৮)। তাঁর বাড়ি রাজশাহীর কাটাখালী থানার আশরাফের মোড় রণহাট গ্রামে।
এ বিষয়ে নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হক জানান, আবদুল কাদের চাকরি দেওয়ার নামে টাকা নিয়ে প্রতারণাও করতেন। সহজে প্রতারণা করতে তিনি এসআই হিসেবে মিথ্যা পরিচয় দিতেন।
তিনি আরও জানান, আটকের পর প্রতারিত এক ব্যক্তি তাঁর বিরুদ্ধে প্রতারণার অভিযোগে থানায় মামলা করেছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com




