মোঃ সাইফুল ইসলাম
মাদারীপুর প্রতিনিধি–
মাদারীপুর সদর, রাজৈর উপজেলা পরিষদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষার্থে উপজেলা মাদারীপুর সদর ও রাজৈরের মোট ১৮৬ টি ভোট কেন্দ্রের নিরাপত্তার প্রস্তুতি নিয়েছে প্রশাসন।
এতে দায়িত্ব সম্পর্কে দায়িত্বরত সকল কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে ব্রিফিং প্রদান করেন মাদারীপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ মাসুদ আলম।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোহম্মদ কামরুল হাসান,(পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মনিরুজ্জামান ফকির, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপ্স), ভাস্কর সাহা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আলাউল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল রব্বানী হোসেন ,সিনিয়র সহকারী পুলিশ সুপার শিবচর সার্কেল শেখ মোঃ মুরসালিন সহকারী পুলিশ সুপার (অপস্) মাদারীপুর সহ জেলা পুলিশের অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।..




