হারুন অর রশিদ
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাথাইল গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ মৃত্যুবরণ করেন। ৭ মে মঙ্গলবার জাতির এই শ্রেষ্ঠ সন্তানকে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অবদান রাখার জন্য রাষ্ট্রীয় সম্মাননা গার্ড অব অনার প্রদান করা হয়।
গার্ড অব অনার প্রদানে উপস্থিত ছিলেন কালাই উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত, বীর মুক্তিযোদ্ধা মনিশ চৌধুরী, কালাই থানার তদন্ত অফিসার আনোয়ার হোসেন এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দেশের এই সূর্য সন্তান মহান বীর মুক্তিযোদ্ধার আব্দুল ওয়াহেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন কালাই উপজেলা প্রশাসন।
জানাযা নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com




