ঢাকাFriday , 3 May 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • রায়পুরে শরবত বিতরণ কর্মসূচী থেকে ছাত্রদল সভাপতি আটক

    admin
    May 3, 2024 10:43 pm
    Link Copied!

    আলী আজগর রবিন স্টাফ রিপোর্টারঃ

    শরবত বিতরণ কর্মসূচী থেকে ছাত্রদল সভাপতি আটক
    লক্ষ্মীপুর রায়পুর উপজেলা ছাত্রদল সভাপতি মাহফুজুর রহমান হৃদয়’কে আটকের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।

    শুক্রবার (০৩ মে ২০২৪) দুপুর সোয়া ১২টার দিকে রায়পুর পৌরসভার বাসস্ট্যান্ড সংলগ্ন থেকে পুলিশ ছাত্রদল সভাপতিকে মাহফুজুর রহমান হৃদয়কে আটক করে।

    বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, বিএনপি যখনই কোন কর্মসূচি পালন করে পুলিশ তখনই বাঁধা প্রদান করে। স্থানীয় জনসাধারণের মাঝে সাবেক সাংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া নেতাকর্মীদের নিয়ে পৌর বাসস্ট্যান্ড এলাকায় সুপেয় পানি ও শরবত বিতরণ করলে ঘটনাস্থল থেকে পুলিশ উপজেলা ছাত্রদল সভাপতিকে আটক করে নিয়ে যায় পুলিশ।

    গ্রেফতারকালে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম মিঠু, পৌর বিএনপির সভাপতি এবিএম জিলানী, বিএনপি নেতা সফিকুল ইসলাম আলমাসসহ অসংখ্য নেতাকর্মী।

    এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিএনপির নেতাকর্মীরা তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় তুলেছে।

    বিএনপি নেতা সফিকুল ইসলাম আলমাস জানান, সারাদেশে তীব্র তাপদাহে মানুষের জীবনযাত্রা অসহনীয় পর্যায়ে চলে গেছে। একটু প্রশান্তির জন্যে রায়পুর উপজেলা বিএনপির নেতাকর্মীরা সাধারণ জনগণের মাঝে সুপেয় পানি ও শরবত বিতরণ করলে পুলিশ তাতে বাঁধা দেয়। উপজেলা ছাত্রদল নেতা মাহফুজুর রহমান হৃদয়কে পুলিশ বিনা দোষে আটক করে নিয়ে যায়।

    গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন বিবৃতি দেন।

    আটকের ব্যাপারে রায়পুর থানা ওসি ইয়াছিন ফারুক মজুমদারের কাছে জানতে চাইলে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST