জুয়েল শেখ জয়পুরহাট জেলা প্রতিনিধি
চলতি গ্রীস্ম মৌসুমে তীব্র তাপদাহ ও অসহনীয় গরম এবং পৌর এলাকাকে ধুলা বালিমুক্ত করতে জয়পুরহাটের পাঁচবিবি পৌর মেয়রের উদ্যোগে প্রতিদিন পৌর এলাকার বিভিন্ন রাস্তায় পানি ছিটানোর ব্যবস্থা করা হয়েছে।
এর ফলে অসনীয় গরমের প্রকোপ তেমন না কমলেও ধুলি বালি মুক্ত সড়কে স্বস্তিতে চলাচল করতে পাচ্ছেন পথচারী, রাস্তা ও ফুটপাতের ব্যবসায়িরা। এমন উদ্যোগ নেওয়ায় পৌর মেয়রকে ধন্যবাদ জানিয়েছেন তারা।
খোঁজ নিয়ে জানা গেছে, পৌর সভার পানিবাহী গাড়ি করে প্রতিদিন পৌর এলাকার প্রধান প্রধান সড়কে পর্যায়ক্রমে পানি ছিটিয়ে সড়ক গুলো ভিজিয়ে দেয়া হচ্ছে। এতে করে গরমের তীব্রতা না কমলেও ধুলা বালির প্রকোপ কমেছে। এ ব্যাপারে শহরের প্রধান সড়কের পাশে অবস্হিত টিন ব্যবসায়ি আব্দুল ওয়াদুদ বলেন, পানি ছিটানোর ফলে বাতাসে উড়া ধুলা বালির তীব্রতা তেমন না থাকায় তারা উপকৃত হচ্ছেনরাস্তার পাশে জুতার কারিগর নিতাই রবিদাস বলেন,গরম বাতাসে উড়া ধুলায় কাজ করা কষ্ট হলেও পানি ছিটানোয় ধুলার প্রকোপ কমেছে ।
পথচারী টুটুল বলেন, তীব্র তাপদাহের কারনে পাকা রাস্তা আগুনের ন্যায় গরম হয়ে থাকছে। সেই সাথে ধুলাবালি উড়ার কারণে রাস্তা দিয়ে চলাচল করা খুব কষ্টকর। এমন মহুর্তে পৌর মেয়র পৌর সভার গাড়ি দিয়ে রাস্তায় পানি ছিটানোর ব্যবস্থা করায় চলাচল করতে অনেকটা স্বস্তি পাওয়া যাচ্ছে। এসময় পৌর মেয়রকে ধন্যবাদ জানান তারা।পৌর মেয়র আলহাজ হাবিবুর রহমান হাবিব বলেন, প্রচন্ড তাপদাহে জনজীবন নাকাল হয়ে পড়েছে। আবহাওয়া অধিদপ্তরের কথা অনুযায়ী এটি আরো কিছু দিন চলবে। তাই পৌরবাসী ও পৌর সভার রাস্তায় চলাচলকারী পথচারীদের কিছুটা স্বস্তি দিতে পৌর সভার পক্ষ থেকে এই পানি ছিটানোর ব্যবস্থা করা হয়েছে। আগামী বর্ষার আগ মহুর্ত পর্যন্ত এই কার্যক্রম চলমান থাকবে বলে তিনি জানান।




