ঢাকাTuesday , 30 April 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • জয়পুরহাটের পাঁচবিবিতে গাছের ডাল ভেঙ্গে পড়ে এক ব্যক্তির মৃত্যু

    admin
    April 30, 2024 5:04 pm
    Link Copied!

    জুয়েল শেখ জয়পুরহাট জেলা প্রতিনিধি

    জয়পুরহাটের পাঁচবিবিতে গাছের মরা ডাল পরে মতিবুল ইসলাম (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
    আজ মঙ্গলবার দুপুর ২ টায় পাঁচবিবি শালপাড়া সড়কের রঘুনাথপুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

    নিহত মতিবুল জয়পুরহাট সদর উপজেলার ধলাহার ইউনিয়নের দড়িপাড়া গ্রামের তছির উদ্দিনের পুত্র। প্রত্যক্ষদর্শীরা জানান, সে পাঁচবিবি থেকে গরু বিক্রি করে মোটরসাইকেল যোগে বাড়ী ফেরার পথে পাঁচবিবি – শালপাড়া সড়কের রঘুনাথপুর নামক স্থানে পৌছিলে রাস্তার পাশে ইউক্যালিকটাস গাছের একটি মরা ডাল ভেঙ্গে তার মাথার উপরে পড়ে। এসময় সে ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই মারা যান।

    খবর পেয়ে পাঁচবিবি থানা পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয়ে লাশ ঐ ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক তোজামের মাধ্যমে তার পরিবারের নিকট হস্থান্তর করেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST