ঢাকাSunday , 21 April 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • গোবিন্দগঞ্জে মাহবুর হত্যার আসামিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

    admin
    April 21, 2024 5:27 pm
    Link Copied!

    হারুন অর রশিদ

    স্টাফ রিপোর্টার
    গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের রোয়াগাঁও (শিগরামপুর) গ্রামের চাঞ্চল্যকর মাববুর হত্যা মামলার মূল আসামীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ করেন এলাকাবাসী। উক্ত মানববন্ধন ও বিক্ষোভে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে থেকে মাহবুর হত্যাকান্ডে জড়িত এজাহারভুক্ত মুল আসামীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবী তুলে বক্তব্য প্রদান করেন গোবিন্দগঞ্জ উপজেলা নাগরিক কমিটির আহ্বায়ক, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সভাপতি
    ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী এম এ মতিন মোল্লা।২১ এপ্রিল ২০২৪ ইং রবিবার সকাল ১১ ঘটিকায় দিঘীরহাটে শাখাহার ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য ও উপজেলা যুবলীগের সাহিত্য বিষয়ক সম্পাদক মজিদুল ইসলাম পুতুলের সভাপতিত্বে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
    উক্ত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন বাসদ সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক কমরেড রফিকুল ইসলাম রফিক, কৃষকনেতা আবুল কাসেম, শাখাহার ইউপির প্যালেন চেয়ারম্যান আঃ রউফ, ইউপি সদস্য শেখ সাদী, যুবলীগ নেতা আঃ মমিন, নিহতের স্ত্রী সেতারা বেগম, মেয়ে মারুফা বেগম, ছোট ছেলে রকি মিয়া, জামাতা মামুন, মামলার বাদী নিহতের ছোটভাই আঃ ছালাম প্রমুখ।উল্লেখ যে গত ৩রা এপ্রিল সেহরি খাওয়ার সময় মোবাইল ফোনে মাহবুরকে ডেকে নিয়ে পরিকল্পিত ভাবে হত্যা করে এবং ছেলে রকিকে গুরুতর জখম করে।এজাহারভুক্ত ১১ আসামির মধ্যে ০৫ জন গ্রেফতার হলেও মুল আসামিরা এখনও গ্রেফতার হয়নি।
    বক্তারা স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চেয়ে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে আসামিদের অবিলম্বে গ্রেফতার ও ফাঁসির দাবি জানান।
    উক্ত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে এলাকার শত শত নারী পুরুষ অংশগ্রহণ করে আসামীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবী তুলে মিছিল করেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST