ঢাকাSunday , 21 April 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • ‌কাল‌কি‌নি উপ‌জেলা প‌রিষদ নির্বাচ‌নে ‌মনোনয়ন পত্র জমা দিলেন ১০জন

    Link Copied!

    ‌রিপোর্টঃ এস,এম শাহ্ জালাল, মাদারীপুর।

    মাদারীপুরের কালকিনি উপজেলায় দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে আজ ২১এপ্রিল রবিবার বিকাল ৫ঘটিকা পর্যন্ত ছিলো মনোনয়োন পত্র জমা দেয়ার শেষ দিন। কালকিনিতে তিনটি পদের বিপরীতে মোট ১০জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। চেয়ারম্যান পদে চার (৪) জন, এরা হলেন,

    কালকিনি উপজেলা আওয়ামীলী‌গের সা‌বেক সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা চেয়ারম‌্যান জনাব মীর গোলাম ফারুক,
    কাল‌কি‌নি উপ‌জেলা আওয়ামীলী‌গের সাধারণ ও সা‌বেক উপ‌জেলা চেয়ারম‌্যান জনাব তৌ‌ফিকুজ্জামান শা‌হিন,
    যুক্তরাষ্ট্র আওয়ামী সেচ্ছা‌সেবকলী‌গের সা‌বেক সাভাপতি জনাব মোঃ নুরুজ্জামান সরদার ও কয়ারিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক জনাব আ‌মিনুল ইসলাম

    ভাইস‌ চেয়ারম‌্যান (পুরুষ)প‌দে ম‌নোনয়ন পত্র দা‌খিল ক‌রে‌ছেন তিন (৩) জন।
    বর্তমান কালকিনি উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান সাংবাদিক জনাব শ‌হিদুল ইসলাম সরদার, কালকিনি উপজেলা কৃষক লীগের আহবায়ক সাংবাদিক মোঃ ইকবাল হো‌সেন, সাহেবরামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব মোঃ আসাদুজ্জামান জামাল মোল্লা।

    ম‌হিলা ভাইস চেয়ারম‌্যান প‌দে ম‌নোনয়ন পত্র দা‌খিল ক‌রে‌ছেন, কালকিনি উপজেলা পরিষদের বর্তমান মহিলা ভাইস-চেয়ারম্যান আ‌রিফা আক্তার বি‌থী,কালকিনি উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মোসাঃ চায়না খানম ও কাজী নাছরিন।

    উল্লেখ্য যে, ১টি পৌরসভা ও ১০ ইউনিয়ন নিয়ে কালকিনি উপজেলা গঠিত। কালকিনি উপজেলায় ভোটার সংখ্যা মোট ১৮৫১০২। পুরুষ ভোটার ৯৬৩২৫, মহিলা ভোটার ৮৮৭৭৬ ও তৃতীয় লিঙ্গের ভোটার ১ জন। আগামী ২১ মে ভোট গ্রহন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST