ঢাকাSunday , 14 April 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • রায়পুরে উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী নুরুদ্দিন ভাট শিপলুর জনসংযোগ

    admin
    April 14, 2024 6:39 pm
    Link Copied!

    আলী আজগর রবিন স্টাফ রিপোর্টারঃ

    লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী তাঁতী লীগের পৌর আহবায়ক, রায়পুর গাজী মার্কেট ব্যাবসায়ী পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক, নুর উদ্দিন ভাট শিপলু। মোটরসাইকেল যোগে শোভাযাত্রা করে উপজেলা নির্বাচনে তার প্রার্থীতা জানান দিয়েছেন। শনিবার (১৩ এপ্রিল ) বিকেল ৩টায় তিন শতাধিক মোটরসাইকেল যোগে সাত শতাধিক নেতাকর্মী এই শোভাযাত্রায় অংশ নেয়। রায়পুর মুরি হাটা থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে মিতালী বাজার, ক্যাম্পেরহাট, হায়দরগঞ্জ, খাসেরহাট বাসা বাড়ি বাজার, মোল্লারহাট, কেরোয়া, লেংড়া বাজার হয়ে রায়পুর গাজী মার্কেটে এসে সমাপ্তি ঘটে।

    এই সময় সাংবাদিকদের প্রেস ব্রিফিং তিনি বলেন, রায়পুর উপজেলার সর্বস্তরের মানুষের দোয়া ও ভালোবাসা কামনা করছেন। তিনি নির্বাচিত হলে রায়পুর উপজেলা মাদক, সন্ত্রাস, ডিজিটাল উপজেলা হিসেবে উপহার দেয়ার বিষয়ে তার অভিব্যক্তি প্রকাশ করেন। তরুণরাই গড়বে আগামীর স্মার্ট বাংলাদেশ। এরই অংশ হিসেবে আধুনিক ও স্মার্ট উপজেলা করতে ভূমিকা রাখতে চাই। জনপ্রতিনিধি হওয়ার সুযোগ পেলে সাধারণ মানুষের জন্য নিজের জীবন উৎসর্গ করতে আমি দ্বিতীয় বার ভাবব না। জনপ্রতিনিধি নির্বাচিত হলে আমি আরো গভীরভাবে সাধারণ মানুষ ও সুবিধা বঞ্চিত মানুষের সংস্পর্শে থাকবো। আমি রায়পুর উপজেলাবাসীর কল্যানে নিজেকে জনতার কাছে সমর্পণ করতে চাই। রায়পুর উপজেলাকে আধুনিক হিসেবে রুপান্তরিত করতে চাই। সামাজিক অবক্ষয় দূর করতে চাই। মাদক দূরে ঠেলে দিয়ে যুবকদের বিনোদন ও কর্মমূখী করতে উৎসাহিত করতে চাই। এ জন্য আমি দলমত নির্বিশেষে সকলের দোয়া ও ভালোবাসা চাই। উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সকলের দোয়া ও ভালোবাসা কামনা করছি। সকলের দোয়া ও ভালোবাসায় তার আগামীর পথ সুগম হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

    সাংবাদিক ব্রিফিংকালে উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিটের নেতাকর্মী থেকে শুরু করে রায়পুর প্রেসক্লাবের আহ্বায়ক পীরজাদা মাসুদ, শিপন পাটোয়ারী, মুকুল পাটোয়ারী, ডি এস দুলাল, সুদেব কুরী, আক্তার হোসেন,মোঃ আলী আজগর রবিন, আরিফ হোসেন রুদ্র সহ বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST