ঢাকাFriday , 12 April 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • রামচন্দ্রপুর রামকান্ত বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৯৬ ব্যাচের পুণর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত।

    admin
    April 12, 2024 4:59 pm
    Link Copied!

    বাঞ্ছারামপুর প্রতিনিধি

    রামচন্দ্রপুর রামকান্ত বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৯৬ ব্যাচের পুণর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১ ঘটিকা হইতে দিন ব্যাপী এ অনুষ্ঠানে প্রায় ৫০ জন ৯৬ বন্ধু মিলিত হয়ে পূর্বের সৃতিচারণের মাধ্যমে তাদের মনোভাব ব্যক্ত করেন। ক্লাশ থেকে শুরু করে খেলা ধূলা, দুষ্টুমি, শিক্ষকদের ভালবাসা, শাসন সব কিছু আজকের এই পুণর্মিলনীতে তুলে ধরেন। প্রত্যেকে প্রত্যেকের সৃতি গুলো কান্না বিজড়িত কন্ঠে তুলে ধরে। নাছির উদ্দিন বলেন, বিদ্যালয়ের শিক্ষকগন আমাদের অতিযত্নে শিক্ষা দিয়েছেন, জলিল স্যার ক্লাশে ডুকে বলতেন, যদু ঘুরি তৈরি করে ইংরেজী কি, করিম স্কুলে যায় এর ইংরেজি কি? আমরা তখন পারতাম না। একদিন ক্লাশে স্যার ইংরেজিতে লিখলেন কানাডা, বন্ধু বাবুল কে দাড় করিয়ে জিজ্ঞেস করলেন, বলতো ব্লাক বোর্ডে কি লিখছি, বাবুল বললেন স্যার চাঁন্দা, সকলে হাসি দিলেন, স্যার রেগে ডাস্টার দিয়ে মাথায় বাড়িদিয়ে বলেন, চাঁন্দা নয় কানাডা, এ থেকে আজও ভুলিনি কানাডা। আজ ২৮ বছর পর এসেও স্কুল জীবনের বন্ধু কেউ কাউকে ভুলে যায় নি,ভুলে যায় নি স্কুল জীবনের সৃতি। তাই প্রতি বছর ইদুল ফিতরের পরের দিন সব আত্বীয় স্বজন কে পরিবারবর্গ কে রেখে বন্ধুর টানে বন্ধু ফিরে আসে রামচন্দ্রপুর রামকান্ত বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বন্ধুদের সাথে সুখ দুঃখ ভাগাভাগি করার জন্য। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ইকবাল সরকার, চেয়ারম্যান ১২ নং উত্তর রামচন্দ্রপুর ইউনিয়ন।সাদেক হোসেন মেম্বার, সোহেন রানা, টিপু, আবুল কালাম,নাছির উদ্দিন,ছিদ্দিকুর রহমান,সংকর, মনিরুজ্জামান, ছারওয়ার,মোঃ আলী, বাবুল মিয়া, কাশেম,ছাদেক খাঁন,উজ্জল, শাহ আলম,রাজু, সালাউদ্দিন, দয়াল দাস,মানিক সোম, উসমান গনি,সফিকুল ইসলাম, আমির হোসেন সহ আরো অনেকে। তাদের মধ্যে কেউ চেয়ারম্যান, কেউ মেম্বার, কেউ ইন্জিনিয়ার,কেউ বা আবার সরকারি বড় কর্মকর্তা। কেউ বা আছেন প্রতিষ্ঠানের মালিক আবার কেউ বা উদ্দোক্তা। মোট কথা সকলে এখন সবার কাজে ব্যাস্ত। তার পরও মনের আন্তরিকতার কারনে সবাই চলে আসেন নিজের স্কুল রামচন্দ্রপুর রামকান্ত বহুমুখী উচ্চ বিদ্যালয়ে। এ সময়ে সকলে স্কুলের উন্নয়ন কামনা করে বলেন, বহুকালের পুরানো স্কুল, যার বয়স শত বছরের উপরে, বিদ্যালয়ে নেই কোন ভাল একটি ভবন,সেই পুরানো বিল্ডিং নিয়ে ক্লশ এগুচ্ছে। ৯৬ ব্যাচের পক্ষ হতে মাননীয় এম পি ও স্থানীয় প্রশাসনের নিকট আকুল আবেদন, বিদ্যালয়ে দৃষ্টি নন্দন একটি বিল্ডি করে বিদ্যালয়টির সৌন্দর্য সহ ছাত্র ছাত্রীদের লেখা পড়ার পরিবেশ তৈরি করে দেয়। মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন ৯৬ ব্যাচের সকল বন্ধু।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST