ঢাকাTuesday , 9 April 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • সিংড়ায় বিয়ের ৩য় দিনে নববধুর লাশ উদ্ধার, স্বামী পলাতক

    admin
    April 9, 2024 8:04 pm
    Link Copied!

    মোঃ রেজাউল করিম
    স্টাফ রিপোর্টার

    নাটোরের সিংড়া উপজেলার বিয়ের তিনদিনের মাথায় মোছাঃ নুপুর বেগম (২৪)নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে তার স্বামী জাহান আলী পলাতক রয়েছে।
    শনিবার (৭ এপ্রিল) দুপুরে উপজেলার সুকাশ ইউনিয়নের বাইগুনি গ্রামের মওলা শেখের বাড়ি থেকে মৃত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নুপুর বেগম মওলা শেখ এর ছেলে আজমল হোসেনের স্ত্রী।

    স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩ এপ্রিল ২৪ ইংরেজি বুধবারে নুপুর বেগম ও আজমল হোসেনের বিবাহ হয়।নুপুরের এর আগেও অন্য জায়গায় বিয়ে হয়েছিল, সেইখানে বিবাহ বিচ্ছেদের পরে আনুমানিক ২মাস পরে নুপুর বেগম ও আজমল হোসেনের বিবাহ হয়।আজমল হোসেন নুপুর কে বিবাহ করার আগে তাহার দুইটি স্ত্রী ছিল তাহারা আজমল কে ছেড়ে চলে যায়। গতকাল শনিবার দিবাগত রাতে আজমল ও নুপুর তাহাদের নিজ বাড়িতেই মাটির ঘরে ছিল, সেহরির সময় লোকজন জানতে পারে যে নুপুর বেগম মারা গিয়েছে, পরে লোকজন ঘটনাস্থলে গিয়ে দেখতে পায় নুপুরের শরীরের আঘাতের চিহ্ন।পরে স্থানীয় লোকজন পুলিশ কে খবর দিলে রবিবার দুপুরে ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করে নুপুরের লাশটি তাহার নিজ বাড়ি হতে উদ্ধার করে থানায় নিয়ে যায়। নুপুরের বাবার বাড়ি বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার চাপিলা গ্রামে।

    সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম বলেন, উক্ত ঘটনায় থানায় মামলা হয়েছে,নিহতের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST