ঢাকাTuesday , 9 April 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • সানন্দবাড়ী প্রেসক্লাবে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    admin
    April 9, 2024 11:15 am
    Link Copied!

    জাকিউল ইসলাম
    দেওয়ানগঞ্জ(জামালপুর) প্রতিনিধি

    জামালপুরের সানন্দবাড়ি প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার ৮ এপ্রিল দেওয়ানগঞ্জ উপজেলার চরআমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী প্রেসক্লাব সভা কক্ষে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত চরআমখাওয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া।

    প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক রুদ্রবাংলার প্রতিনিধি আনোয়ার হোসেন রুবেল এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরআমখাওয়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম (টোকন), সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ( ডিএসবি) আব্দুর রাকিব খান, দেওয়ানগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্যপ্রার্থী ইঞ্জিনিয়ার দুলাল হোসেন।

    অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনা ও তত্বাবধানে ছিলেন সানন্দবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও আজকের জামালপুর পত্রিকার উপজেলা প্রতিনিধি রশীদুল আলম শিকদার।

    অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দৈনিক ভোরের চেতনার দেওয়ানগঞ্জ প্রতিনিধি সাংবাদিক জাকিউল ইসলাম জনি , দৈনিক দুর্জয় বাংলার দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধি হারুন-অর রশিদ, দৈনিক গণকণ্ঠের দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধি ফরিদুল ইসলাম ফরিদ, অথেন্টিক সেন্ট্রাল স্কুলের প্রধান শিক্ষক ও দৈনিক খবরপত্রের দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধি মোস্তাইন বিল্লাহ, দৈনিক দেশ সেবা পত্রিকার দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধি রিয়াদ হাসান , দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন এর ইউনিয়ন প্রতিনিধি জিয়াউর রহমান জিয়া সহ প্রেসক্লাবের সকল সদস্য।

    প্রধান অতিথি জিয়াউল ইসলাম জিয়া বলেন, সাংবাদিকরা হচ্ছে সমাজের দর্পন। বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের মধ্য দিয়ে জাতি ও সমাজকে সঠিক তথ্য দিয়ে দেশ গড়ার অংশীদার হতে হবে। তাহলেই এ মহান পেশার মান অক্ষুণ্ণ থাকবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST