ঢাকাTuesday , 9 April 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • নাটোরে ব্যতিক্রমীভাবে ঈদ উপহার বিতরণ করেন আশরাফুল আলম ভূঁইয়া।

    admin
    April 9, 2024 5:38 pm
    Link Copied!

    শরিফুল ইসলাম নাটোর প্রতিনিধি:

    লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়নে ঈদ উপহার বিতরণ করেন জেলা আওয়ামী লীগের নাটোর শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক মোঃ আশরাফুল আলম ভূঁইয়ার পক্ষ থেকে অসহায় দুঃস্থ মানুষদের মাঝে নিজ বাসভবনে আলী আজগর খোকন ভুঁইয়া এই ঈদ উপহার বিতরণ করেন। এ সময় তিনি বলেন আমার বাবা যখন বেঁচে ছিলেন তিনি ৪ নং লক্ষীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের একজন সুযোগ্য চেয়ারম্যান ছিলেন তিনি অসহায় গরিব মানুষের পাশে দাঁড়িয়েছেন। তিনি আমাদের শিক্ষা দিয়ে গেছেন কিভাবে মানুষের পাশে দাঁড়াতে হবে সাহায্য সহযোগিতা করতে হবে এরই ধারাবাহিকতায় প্রতিবছরের মত এবারও আমাদের পরিবারের পক্ষ থেকে এই ঈদ উপহার বিতরণ করে আসছি। আজকে আমরা প্রায় এক হাজার মানুষের মাঝে সকলকেই ঈদ উপহার হিসেবে ১০০০ টাকা করে বিতরণ করেছি। যেন তারা তাদের ইচ্ছা মতো বাজার করে তাদের পরিবারটি ঈদের দিন খুশি থাকতে পারে। এ সময় তিনি আরো বলেন যে ভবিষ্যতেও নাটোর সদর ও নলডাঙ্গা ২ আসনের লোকদের ঈদ উপহার দেওয়ার ব্যবস্থা করব এবং তিনি বলেন হতদরিদ্র মানুষের মাঝে আমার ভাই যেভাবে দাঁড়িয়েছে এইভাবে যেন সকলেই অসহায় গরিব মানুষের পাশে দাঁড়িয়ে তাদের কষ্টটাকে ভাগ করে নেয়। ঈদ উপহার পাওয়া এক ব্যক্তি বলেন আজকে আমি যেই উপহারটি পেয়েছি আমি খুবই সন্তুষ্ট আমি আমার পরিবারকে নিয়ে ভালোভাবে ইচ্ছামত বাজার করে সকলকে সন্তুষ্ট করতে পারব। এইভাবে আমাদের মত হতদরিদ্র গরিব মানুষের মাঝে আশরাফুলের মত ধনী ব্যক্তিরা যদি পাশে দাঁড়িয়ে সামান্য টুকু সাহায্য সহযোগিতা করে তাহলে এদেশের সকল গরীব মানুষরাই প্রতিবছর আনন্দমুখর ভাবে ঈদ পালন করতে পারবে।
    ঈদ উপহার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চার নং লক্ষীপুর খোলাবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীও স্থানীয় ব্যক্তিবর্গ।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST