ঢাকাTuesday , 9 April 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • ঈশ্বরদীতে পাবনা জেলা ও উপজেলা বিএনপি’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    admin
    April 9, 2024 7:45 pm
    Link Copied!

    মোঃ লাবলু বিশ্বাস
    (পাবনা জেলা ) প্রতিনিধি

    আজ সোমবার (৮ এপ্রিল) পাবনা জেলা বিএনপি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনান,তারেক রহমান।
    অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খাঁন।

    বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে
    বিশেষ অতিথি ছিলেন,বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী আহামেদ।

    বক্তব্যে রিজভী আহমেদ অভিযোগ করে বলেন,গণমাধ্যমে এসেছে এদেশের অর্ধেক জেলায় হাসপাতালে আইসিইউ নেই। শেখ হাসিনা এদেশের জন্য কোন উন্নয়ন করেনি, এদেশের মানুষকে বাঁচানোর জন্য কোন কিছু করেনি। বরং মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে, লুটতরাজ করেছে, দুর্নীতি করেছে।

    অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, সাবেক সংসদ সদস্য সেলিম রেজা, সাবেক সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম আনোয়ার, বিএনপি রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা ওবাদুর রহমান চন্দন, পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট খন্দকার মাকসুদুর রহমান মাসুদ, জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি হাসান জাফর তুহিন,পাবনা জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক নূর মোহাম্মদ মাসুম বগা, যুগ্ম আহবায়ক আনিসুর রহমান বাবু, যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম আহবায়ক আব্দুস সামাদ খাঁন সহ অন্যান্যরা। এসময় ঈশ্বরদী উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন, জনগণ বাকশাল আন্দোলনে বিজয়ী হয়েছিল শহীদ জিয়ার নেতৃত্বে, স্বৈরাচার আন্দোলনে বিজয়ী হয়েছিল খালেদা জিয়ার নেতৃত্বে। এখন ফ্যাসিবাদী শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে জনগণ জয়ী হবে তারেক রহমানের নেতৃত্বে। এ সময় তারা কেন্দ্রীয় বিএনপির সদস্য মোকলেছুর রহমান বাবলু, পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব, ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক জাকারিয়া পিন্টু সহ শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলায় দণ্ডপ্রাপ্ত ৪৭ নেতাকর্মীর মুক্তির দাবী জানান।।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST