ঢাকাMonday , 1 April 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • সুজানগরে পাবলিক লাইব্রেরির ভার্চুয়াল উদ্বোধন করেন – জেলা প্রশাসক মুঃ আসাদুজ্জামান

    Link Copied!

    এম মনিরুজ্জামান, পাবনা : উপজেলা প্রশাসনের আয়োজনে, সুজানগরে পাবলিক লাইব্রেরির উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে পাবনার সুজানগর উপজেলা চত্বরে পাবলিক লাইব্রেরির উদ্বোধন করা হয়। পাবলিক লাইব্রেরি ভার্চুয়াল উদ্বোধন করেন, পাবনার জেলা প্রশাসক মুঃ আসাদুজ্জামান।এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুখময় সরকার, সুজানগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মাস্টার, বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাই, একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেন,শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনসুর আলী,সাংবাদিক রিপন প্রমুখ। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।পাবলিক লাইব্রেরি প্রতি রোববার হতে বৃহস্পতিবার সকাল ১০ টা হতে বিকাল ৫ টা পর্যন্ত খোলা থাকবে।( সরকারি ছুটির দিনে বন্ধ থাকবে)
    জনসাধারণের জন্য
    লাইব্রেরিতে মুক্তিযুদ্ধ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কিত, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা, রবীন্দ্র সমগ্র, নজরুল সমগ্র, সমসাময়িক বিখ্যাত লেখক এবং দেশি বিদেশি বিখ্যাত বই সহ ৩০০ এর অধিক বই রয়েছে। মোট ৪ টি জাতীয় বাংলা দৈনিক পত্রিকা ও ৪ টি জাতীয় ইংরেজি পত্রিকা পড়ার ব্যবস্থা রয়েছে।লাইব্রেরিতে বসে বই বা পত্রিকা পড়তে কোন টাকা লাগবে না। তবে বই সংগ্রহ করে বাসায় নিতে হলে সদস্য হতে হবে।আজীবন সদস্য হতে ৫০০ টাকা
    বাৎসরিক সদস্য হতে ১০০ টাকা লাগবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST