মোঃ মাসুদ ফারুক বাবলু বগুড়া
গতকাল ৩০/৩/২০২৪ তারিখ বিকাল ৪ টায় শেরপুর উপজেলার খামারকান্দি ইউনিয়নের বড়বিলা গ্রামে মোঃআতিক পিতা মোঃ জহুরুল গ্রাম খামারকান্দী (পূর্ব পাড়া)থানা শেরপুর জেলা বগুড়া গন, অবৈধভাবে আবাদি জমির মাটি খনন করে পুকুরে রুপান্তর করা সহ মাটি বিক্রি করার কারণে জায়গায় থাকা একটি এস্কেভেটর জব্দ করে স্থানীয় ইউপি সদস্য মো: রফিকুল ইসলামের জিম্মায় দেয়া হয়েছে। ঘটনাস্থলে কাউকে না পাওয়ায় মোবাইল কোর্টের মাধ্যমে কাউকে দন্ড প্রদান করা সম্ভব হয়নি তবে, নিয়মিত মামলা দায়েরের আদেশ প্রদান করা হয়েছে বলে জানা যায়। উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন শেরপুর সহকারী কমিশনার ভূমি অফিসার জনাব মোঃ রেজাউল করিম সহ থানা পুলিশ অফিসার ফোর্স । বিষয় টি সহকারী কমিশনার ভূমি অফিসার জনাব মোঃ রেজাউল করিম নিশ্চিত করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com




