ঢাকাFriday , 29 March 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • ঈশ্বরদীতে ৩ লক্ষ ৬০ হাজার টাকার কোকেন নিয়ে ডিলার পলাতক, ২০ লক্ষ টাকার কোকন সহ আটক ৩

    admin
    March 29, 2024 9:40 am
    Link Copied!

    লাবলু বিশ্বাস
    পাবনা জেলা প্রতিনিধি
    রাজশাহীর বাঘা উপজেলার সমবায় সমিতির ২ সহকারী সহ ৩ মাদক কারবারীকে ২০ লক্ষ টাকার কোকেন সহ গ্রেফতার করেছে পুলিশ।
    পাবনার ঈশ্বরদী বাজারের একটি শপিং মল থেকে তাদের আটক করা হয়। আটকৃত মাদক কারবারিরা হলেন নাটোর লালপুর উপজেলাধীন অর্জুনপুর পুঁজিপুকুর এলাকার মৃত মোসলেম উদ্দিন এর ছেলে আরিফুল ইসলাম (৩৮) একে এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে মোঃ হাফিজুর রহমান (৩৭) ও একই এলাকার তসলিমুদ্দিনের ছেলে আরিফ হোসেন (৩৬) এদের মধ্যে দুইজন বাঘা উপজেলা সমবায় সমিতির অফিস সহকারী আরিফুল ইসলাম ও আরিফ হোসেন কর্মরত রয়েছেন। মোঃ হাফিজুর রহমান নাটোর লালপুর থানাধীন অর্জুনপুর গ্রামের তাঁর বাড়ি, দীর্ঘদিন যাবত তিনি আব্দুল কাদেরের ছেলে কোকেন ব্যবসার মুল ডিলার রিগ্যান হোসেনের ম্যানেজার হিসেবে মাদক ব্যবসা পরিচালনা করছিলেন।
    ঘটনার সময় কোকেন ডিলার রিগ্যান ৬০ লক্ষ টাকার ৫ শত গ্রাম কোকেন সহ অন্যত্ত্ব অবস্থান করছে ৩ আসামী পুলিশকে সুনির্দিষ্ট তথ্য পুলিশকে জানান।
    উক্ত তথ্য পাওয়ার পর পুলিশ তার ভাড়া বাসায় অভিযান চালায়।
    দীর্ঘ সময় পেয়ে মুল কোকেন ডিলার রিগ্যান ৬০ লক্ষ টাকার ৫ শত গ্রাম কোকেন সহ আত্মগোপন করেন।
    একাধিক সূত্রে জানা যায় নাটোর লালপুর উপজেলার অর্জুনপুর গ্রামের রিগ্যান, পাবনা জেলার ঈশ্বরদী সরকারি কলেজের পিছনে একটি বাসা ভাড়া নিয়ে দীর্ঘদিন কোকেন এর ব্যবসা করে আসছিল।
    ঘটনার দিন বিকেল পাঁচটায় প্রশাসনের চোখে ফাঁকি দিয়ে ঈশ্বরদী বাজারে গোপাল সুপার মার্কেটে ৩ শত গ্রাম কোকেন নিয়ে অবস্থান করছিলেন আসামী গন।
    গোপন সংবাদের খবর পেয়ে ঈশ্বরদী আমবাগান পুলিশ ফাঁড়ির পরিদর্শক হাসান বাসির নেতৃত্বে পুলিশ সোর্স তাদের আটক করেন ।
    ঈশ্বরদী থানা তদন্ত কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন মূল আসামিকে গ্রেপ্তারে জন্য সাদা পুলিশ সহ বিভিন্ন সোর্স কাজ করছে, আশা করছি দ্রুতই মূল আসামি কোকেন গ্রেপ্তার হবে। ২০ লক্ষ টাকার কোকন সহ আসামীদের আদালতে প্রেরন করা হয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST