ঢাকাThursday , 28 March 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • যশোরে ডিবি পরিচয়ে অপহরণ মামলায় তিনজন রিমান্ডে

    admin
    March 28, 2024 11:21 pm
    Link Copied!

    যশোরে ডিবি পরিচয়ে অপহরণ ও ছিনতাইয়ের মামলায় তিনজন এবং বিস্ফোরক মামলায় আরও একজনের একদিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান আহমেদ রিমান্ড শুনানি শেষে এ আদেশ দেন।
    রিমান্ড প্রাপ্ত আসামিরা হলেন, ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার তেঘুরিহুদা গাজীর বাজার এলাকার হারুন অর রশিদ , যশোরের শার্শা উপজেলার টেংরালী মাঝেরপাড়া গ্রামের পিয়াস হাসান , নাভারণ রেল বাজার এলাকার আহম্মেদ বাবু । এছাড়া এ মামলার অপর চার আসামি নাভারনের গোগা গাজীবাড়ি এলাকার উজ্জ্বল হোসেন , রাজগঞ্জ পুটখালী এলাকার হাফিজুর রহমান , চৌগাছা উপজেলার জগদিশপুর গ্রামের ইসতিয়াক আহম্মেদ ও যশোরে শহরের খড়কি বামনপাড়া এলাকার রাশেদ হাওলাদারের রিমান্ড না মঞ্জুর করেছে আদালত।

    গত ১৬ মার্চ সোহাগ হোসেন ও হাবিবুর রহমান নামে দুই ব্যবসায়ীকে চাঁচড়া মোড় থেকে ডিবি পুলিশ পরিচয়ে ]প্রাইভেটকারে তুলে নিয়ে যান। পরে তাদের কাছে থেকে নগদ টাকা ছিনিয়ে নিয়ে কেশবপুর থানা এলাকায় ফেলে পালিয়ে যান তারা। পরে ডিবি পুলিশ ওই আসামিদের আটক করে। পুলিশ প্রত্যেকের পাঁচদিনের রিমান্ডের আবেদন জানান।

    এছাড়া, গত ১৬ মার্চ শহরের আনছার ক্যাম্প এলাকা থেকে একাধিক মামলার আসামি বেজপাড়ার চোরআলামিনসহযোগি সহ আটক হয়। তাদেরকাছথেকে ককটেল, চাইনিজ কুড়াল, গাছ দাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়। এ মামলায় পাঁচদিনের রিমান্ড চাওয়া হয়। আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

    মঈন উদ্দীন
    এডিপি বাংলা
    যশোর।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST