এম মনিরুজ্জামান, পাবনা:
ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায়,সরকারি যাকাত ফান্ডে যাকাতের অর্থ সংগ্রহের নিমিত্তে সমাজের বৃত্তবানদের উদ্ধুদ্ধ করণ বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে পাবনার সুজানগর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে বৃত্তবানদের উদ্ধুদ্ধ করণ বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন, পাবনা -২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। ইসলামিক ফাউন্ডেশনের ফিন্ড সুপারভাইজার জহুরুল ইসলামের সভাপতিত্বে এ সময় সাতবাড়িয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল বাছেত বাচ্চু,বাকি বিল্লাহ, আলমগীর কবির সহ বিভিন্ন কেন্দ্রে শিক্ষক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com




