ঢাকাTuesday , 26 March 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • যশোরে যুবক পিটিয়ে হত্যা,বিএনপি নেতা মল্লুক চাঁদের বিরুদ্ধে হত্যা মামলা

    admin
    March 26, 2024 10:12 pm
    Link Copied!

    যশোরে চালের আড়তে প্রকৌশলী বায়োজিদকে পিটিয়ে হত্যার ঘটনায় বিএনপি নেতা রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। বায়োজিদের মা দিলরুবা সোমবার রাতে কোতয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন।
    বিষয়টি নিশ্চিত করেছেন যশোর কোতোয়ালি থানার ওসি আব্দুর রাজ্জাক।

    আসামিরা হলেন, বিএনপির নগর শাখার আহবায়ক রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, মুল্লুক চাঁদের ভাই রকিবুল ইসলাম সঞ্জয় চৌধুরী, শহরের গাড়িখানা রোডের শহিদুল ইসলাম, রাজু, রাজন, শাহ আলম এবং লোন অফিসপাড়ার সাদেক মোল্লার ছেলে জসিম মোল্লাসহ আরো কয়েকজন।

    এরইমধ্যে মোস্তাফিজুর রহমান নামে এক ব্যক্তিকে সোমবার রাতে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ। মোস্তাফিজুর মণিরামপুর উপজেলার আগরহাটি গ্রামের নূরুল হক দফাদারের ছেলে।

    পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে উঠে এসেছে আটক মোস্তাফিজুর রহমান প্রকৌশলী বায়েজিদকে খুলনা থেকে তুলে আনতে যারা গিয়েছিলেন তাদের একজন। তারই প্রেক্ষিতে তাকে আটক করা হয়েছে। একই সঙ্গে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ও পলাতক আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

    সোমবার রাত ৩টার দিকে বিএনপি নেতা ও চাউল ব্যবসায়ী রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদের চালের আড়ত থেকে খুলনার প্রকৌশলী বায়োজিদের লাশ উদ্ধার করা হয়। বায়োজিদ মুল্লুক চাঁদের ঢাকার বসুন্ধরা এলাকার একটি নির্মাণাধীন বাড়ির সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। সম্প্রতি তার বিরুদ্ধে প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা আত্মসাতের অভিযোগ তুলে চাকরিচ্যুত করা হয়। পরে তিনি খুলনার নিজ বাড়িতে চলে আসেন। এরপর টাকার জন্য খুলনা থেকে যশোরে ডেকে মুল্লুক চাঁদের আড়তে এনে পিটিয়ে হত্যা করা হয়।

    মঈন উদ্দীন
    এডিপি বাংলা
    যশোর।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST