মোঃ মাসুদ ফারুক বাবলু বগুড়া
থানা এজাহার সুত্রে জানা যায় অদ্য ২৩/০৩/২০২৪ইং রাত্রি ১.৪৫ ঘটিকার সময় ধুনট থানা পুলিশ এস আই নিঃ অমিত বিশ্বাস সঙ্গীয় অফিসার ফোর্সসহ গোপন সংবাদ এর ভিত্তিতে ১ কেজি গাজা সহ মোঃ শহীদ মিয়া(২৬) নামে একজন গাজা ব্যবসায়ীকে গ্রেফতার করে বলে জানা যায়।আসামী মোঃ শহীদ মিয়া(২৬)বগুড়া জেলার ধুনট উপজেলা কালেরপাড়া ইউনিয়ন অন্তর্গত রামনগর পশ্চিমপাড়া গ্রামের পিতা মৃত্যু এফাজ উদ্দিন এর ছেলে। রোজ শনিবার রাত্রী ১.৪৫ ঘটিকার সময় এক বিশেষ অভিযান চালিয়ে আসামীর বসতবাড়ি শয়ন ঘর হতে তার হাতে থাকা বাজারের প্লাস্টিকের ব্যাগের ভিতর থেকে ১কেজি গাঁজা উদ্ধার সহ আসামীকে থানায় এনে এজাহার দাখিল পূর্বক বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয় বলে জানা গেছে। এ বিষয়ে ধুনট থানা অফিসার ইনচার্জ জনাব সৈকত হাসান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।




