ঢাকাSaturday , 23 March 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • ঢাকাস্থ মঠবাড়িয়া ছাত্র কল্যাণ সমিতির কমিটি গঠন সভাপতি হেলাল, সম্পাদক মেহেদী হাসান

    Link Copied!

    স্টাফ রিপোর্টার : ‘ঢাকাস্থ মঠবাড়িয়া ছাত্র কল্যাণ সমিতি’র বার্ষিক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় রাজধানী কাওরান বাজার জালালবাদ এসোসিয়েশনে ২২মার্চ শুক্রবার অনুষ্ঠিত হয়েছে।উক্ত অনুষ্ঠানে ‘ঢাকাস্থ মঠবাড়িয়া ছাত্র কল্যাণ সমিতি’র পুরোন কমিটি বিলুপ্ত করে ২০২৪-২৫ সনের নতুন ৩ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থী দাউদখালীর কৃতিসন্তান মোঃ হেলাল উদ্দিনকে সভাপতি, সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থী হলতা গুলিসাখালীর কৃতিসন্তান মেহেদী হাসান মালকে সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী টিকিকাটার কৃতি সন্তান মোঃ রিমনকে সাংগঠনিক সম্পাদক ঘোষণা করা হয়েছে।
    কমিটি ঘোষণা করেন ঢাকাস্থ মঠবাড়িয়া ছাত্র কল্যাণ সমিতির প্রধান উপদেষ্টা মোঃ মনির মাতুব্বর ইকো, প্রধান নির্বাচন কমিশনার মোস্তাফিজুর রহমান মোস্তাফিজ ও উপদেষ্টা তসলিম আহমেদ মাসুম। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট উম্মে সালমা সুমি, সাপলেজা ইউনিয়ন পরিষদ এর স্বর্ণপদকপ্রাপ্ত সাবেক চেয়ারম্যান মরহুম তোফাজ্জল হোসেনের কণ্যা মরিয়ম জাহিদা তন্বী, মঠবাড়িয়া কল্যাণ সমিতির সিনিয়র সহ-সভাপতি, বীর মুক্তিযোদ্ধা চৌধুরী আফজাল হোসেন, কৃষকদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জামাল উদ্দীন খান মিলন, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সাওগাতুল ইসলাম সাগীর, মৎস্যজীবী দল কেন্দ্রীয় সংসদের যুগ্ম-আহ্বায়ক তরিকুল ইসলাম মধু, আমাদের কন্ঠ পত্রিকার নির্বাহী সম্পাদক মিয়াজী সেলিম আহমেদ, মঠবাড়িয়া ছাত্র কল্যাণ সমিতির অন্যতম উপদেষ্টা মোঃ এনায়েত হোসেন ফোরকান, মোঃ ফেরদৌস আহমেদ লিটন, ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম মিরাজ ও ঢাকাস্থ মঠবাড়িয়া ছাত্র কল্যাণ সমিতির সাবেক সভাপতি মোঃ জায়েদ গাজী।এছাড়াও মঠবাড়িয়ার বিশিষ্ট ব্যবসায়ী, রাজনীতিবিদ, গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST