ঢাকাWednesday , 20 March 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • নাটোরে টিসিবি পণ্য না পেয়ে বারবার আসেন ইউনিয়ন পরিষদে সুবিধাভূগীরা

    admin
    March 20, 2024 10:05 pm
    Link Copied!

    নাটোর প্রতিনিধি

    কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)এর কার্ড থাকা শর্তেও বারবার ইউনিয়ানে আসার পরও টিসিবির পণ্য না পাওয়ার অভিযোগ সুবিধাভূগীদের।নাটোর সদর উপজেলার ৪ নং লক্ষীপুর খোলাবারিয়া ইউনিয়ন পরিষদের সামনে অর্ধশত সুবিধাভোগীরা ভির করছেন। তাদের প্রত্যেকের অভিযোগ চলতি মার্চ মাসের ১২ তারিখে পন্য সরবরাহ করার কথা থাকলেও আজ অব্দি টিসিবি না পেয়ে বারবার ইউনিয়ন পরিষদের সামনে এবং চেয়ারম্যানের বাড়িতে এসে কবে নাগাদ এই টিসিবি পণ্য দেয়া হবে জানতে পারছেন না এই সুবিধাভোগীরা।কখন পণ্য সরবরাহ করা হবে তার কোন সঠিক দিন বলছে না ইউনিয়ন পরিষদ কার্যালয়ের চেয়ারম্যান, ইউপি সদস্য সহ সংশ্লিষ্টরা। রমজান মাসে রোজা রেখে তারা দফায় দফায় এসে পণ্য না পেয়ে এবং অর্থ ব্যয় করে ফেরত চলে যাচ্ছেন বাড়িতে। ইউনিয়ন পরিষদের বেশ কিছু মেম্বার সদস্যরা নিজ হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে না পারাই অসন্তুষ্ট প্রকাশ করে বলেন আমরা জনগণের ভোটে নির্বাচিত ইউপি সদস্য আমাদের হাত দিয়ে এই কার্ডগুলো বিতরণ করতে পারলে ভোটাররা অনেক খুশি হত।
    সুবিধাভোগীদের টিসিবি কার্ড বিষয়ে ইউপি সদস্যদের অসন্তুষ্টির কথা জানালে
    ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান কালু বলেন, প্রত্যেক মেম্বারকে ৫০ টি করে কার্ড দেওয়া হয় সুবিধাভোগীদের হাতে পৌঁছে দেওয়া জন্য। তিনি আরো বলেন পণ্য গুদামে পড়ে আছে। উপজেলা প্রশাসনের উপস্থিতিতে পণ্য বিতরণের কথা ছিল। উপজেলা প্রশাসন না আসায় বিতরণ করা হচ্ছেনা।
    ৪নং লক্ষীপুর খোলাবাড়িয়া ইউনিয়ন পরিষদের টিসিবির ডিলার মো. রাসেল আহমেদ বলেন, ফেব্রুয়ারি মাসের ২০ তারিখে টিসিবির পণ্য রাজশাহী আঞ্চলিক অফিস থেকে উত্তোলন করা হয়েছে। চলতি মার্চ মাসের ১২ তারিখে তা বিতরণ করার কথা ছিল। এখন উপজেলা প্রশাসনের অনুমতি পেলেই বিতরণ কার্যক্রম শুরু করা হবে।

    এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি সবে মাত্র সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছি, এ বিষয়ে আমি অবগত না। বিষয়টি জানলাম। অতি দ্রুত সুবিধাভূগীদের পণ্য দেওয়ার ব্যবস্থা গ্রহণ করব।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST