রাজু আহম্মেদ,গজারিয়া সংবাদদাতাঃমুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার টেংগারচর ইউনিয়ন ছাত্রলীগ এর উদ্যেগে আসন্ন গজারিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আমিরুল ইসলামের নির্বাচনী সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বুধবার বাদ আসর বালুয়াকান্দি পুরান মায়ামী রেস্টুরেন্টে এর কনভেনশন কক্ষে নির্বাচনী সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। নির্বাচনী সভা ও দোয়া মাহফিলের টেংগারচর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাব্বির সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক উপ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম জয়, গজারিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব, সাবেক গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সজিব খাঁন, সাবেক সহ-সভাপতি মন্জুর আলম মন্জু, সিনিয়র সহ-সভাপতি শামীম আহম্মেদ জয়, গজারিয়া উপজেলা ছাত্রলীগের, সাবেক ছাত্রলীগের ধর্মবিষয়ক সম্পাদক বিল্লাল নূর, সাবেক সহ-সভাপতি জাহিদ হাছান, সাবেক সহ-সভাপতি সাকিব আল হাছান, তিতুমীর কলেজ ছাত্রলীগের সহ-সম্পাদক ময়নুল হক নিপু, সাবেক গজারিয়া উপজেলা ছাত্রলীগের কার্যকরী সম্পাদক পারভেজ আহাম্মদ সুমন, ঢাকা পলিটেকনিক ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাজিব সরদার রাজু, আকাশ খাঁন রানা , প্রভাবশালী ছাত্রনেতা তাফসিরুল কোরআন শান্ত,জুনায়েদ সিদ্দিক ,রবিন,সিয়াম, হানিফ,শান্ত, ইসহাক হাসান শুভ প্রমুখ।




