ঢাকাWednesday , 20 March 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • এরশাদের জন্মদিনে জিএম কাদের ও রওশনের পৃথক কর্মসূচি

    admin
    March 20, 2024 2:13 pm
    Link Copied!

    সাবেক প্রেসিডেন্ট ও জাতীয় পার্টির (জাপা) প্রয়াত চেয়ারম্যান এইচ এম এরশাদের আজ ৯৫তম জন্মদিন। এ উপলক্ষে জি এম কাদেরের নেতৃত্বাধীন জাপার পক্ষ থেকে কুরআনখানি, মিলাদ মাহফিল ও আলোচনা সভাসহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।অন্যদিকে রওশন এরশাদের নেতৃত্বাধীন অংশও এরশাদের জন্মদিনে পৃথক কর্মসূচি পালন করবে আজ।জন্মদিনে আজ বুধবার সকালে রাজধানীর কাকরাইলে জাপার কেন্দ্রীয় কার্যালয় চত্বরে তার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জাপার নেতারা। সকাল থেকে কাকরাইলে কেন্দ্রীয় কার্যালয়ে কুরআন তেলাওয়াত এবং বাদ আসর সেখানে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। দুপুরে রাজধানীর বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয় মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে সংসদের বিরোধীদলীয় নেতা ও জাপা চেয়ারম্যান জি এম কাদের এবং বিরোধীদলীয় চিফ হুইপ ও জাপার মহাসচিব মুজিবুল হক চুন্নু বক্তব্য রাখবেন।এরশাদের জন্মদিনে দেশের প্রতিটি জেলা, মহানগর, উপজেলাসহ জাপার সব ইউনিট বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করবে বলে গতকাল মঙ্গলবার দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।এদিকে, এরশাদের জন্মদিন উপলক্ষে আজ রাজধানীর গুলশানে রওশন এরশাদের বাড়িতে কুরআন তেলাওয়াত এবং বাদ আসর দোয়া মাহফিল ও ইফতার মাহফিল আয়োজনের কর্মসূচি নেওয়া হয়েছে। এই অংশের চেয়ারম্যান রওশন এরশাদ এতে বক্তব্য রাখবেন।উল্লেখ্য, ১৯৩০ সালের ২০ মার্চ ভারতের কুচবিহারের দিনহাটিতে জন্মগ্রহণ করেন এরশাদ। ২০১৯ সালের ১৪ জুলাই তিনি মৃত্যুবরণ করেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST