ঢাকাTuesday , 19 March 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • চুনারুঘাটে নারীর শরীরের টেপ দিয়ে পেচানো গাঁজা উদ্ধার : সিএনজি চালক সহ গ্রেফতার ৪

    admin
    March 19, 2024 10:08 pm
    Link Copied!

    আব্দুল জাহির মিয়া চুনারুঘাট প্রতিনিধি ঃ চুনারুঘাট সীমান্তে নারীর দেহে টেপ দিয়ে গাজার প্যাকেট প্যাচানো বিশেষ কায়দায় লুকায়িত ১২ কেজি ভারতীয় গাঁজাসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে চুনারুঘাট থানা পুলিশ। মঙ্গলবার (১৯ মার্চ ) বিকেল ৩টায় পুলিশ পরিদর্শক তদন্ত প্রজিত কুমার দাস এর নেতৃত্বে এসআই লিটন রায় সহ একদল পুলিশ উপজেলার বগাডুবি রেলগেইট চৌরাস্তা থেকে তাদের গ্রেফতার করেন। গ্রেফতার কৃতরা হলেন,চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের শিমুলতলা এলাকার সুমন মিয়ার স্ত্রী আমেনা খাতুন (৪০)চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা আব্দুল ছাত্তারের স্ত্রী রেহানা (৪৫),নরসিংদী জেলার রায়পুরা উপজেলার হাটুভাঙ্গা গ্রামের জসিম মিয়ার স্ত্রী রুমা আক্তার (৩৫),ও চুনারুঘাট উপজেলার গাদিশাইল গ্রামের আব্দুল হান্নানের ছেলে সিএনজি চালক রায়হান (২০) এসব তথ্য নিশ্চিত করে চুনারুঘাট থানার ওসি হিল্লোল রায় জানান,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে ভারত সীমান্তবর্তী এলাকা থেকে গাজার চালান পাচার করা হবে।এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (১৯ মার্চ) উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের বগাডুবি চৌরাস্তা রেলগেইট এলাকায় পুলিশ পরিদর্শক তদন্ত প্রজিত কুমার দাস এর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে বোরকা পরা অবস্থায় সিএনজি অটোরিকশা থেকে নামিয়ে আমিনা ও রেহানার নামে ওই দুই নারীর দেহ তল্লাশী করা হয়। এসময় ওই দুই নারীর স্পর্শ কাতর স্থানে টেপ দিয়ে পেচানো বারো কেজি গাঁজা জব্দ করা হয়।
    এছাড়াও সোমবার দিবাগত রাতে থানার উপপরিদর্শক এসআই লিটন রায়ের নেতৃত্বে এসআই মুনির হোসেন সহ একদল পুলিশ চুনারুঘাট উপজেলার নলুয়া চাবাগান ফেক্টরী এলাকায় অভিযান চালিয়ে ১৫ কেজি গাঁজা উদ্ধার করেন। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যায়। পরে মাদক উদ্ধার করে চুনারুঘাট থানায় মামলা রুজু হয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST