ঢাকাMonday , 18 March 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • লালপুরে ৮ বছর বয়সী শিশু ধর্ষণের অভিযোগ

    admin
    March 18, 2024 7:10 pm
    Link Copied!

    লাবলু বিশ্বাস
    পাবনা প্রতিনিধি

    নাটোরের লালপুরে ৮ বছর বয়সী আশ্রয়ণ প্রকল্পের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শাহাবুদ্দিন (৫৫) নামে এক বৃদ্ধের বিরুদ্ধে ।
    রবিবার (১৭ মার্চ-২৪) রাতে এঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদি হয়ে লালপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্ত সাহাবুদ্দিন উপজেলার চকনাজিরপুর গ্রামের মৃত বইরুদ্দিনের ছেলে।
    অভিযোগ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার ১৪ মার্চ দুপুরের খাবার খেয়ে শিশুটি প্রতিবেশি ছেলে অরণ‍্য কুমার (১০) এর সহিত ছাগলের জন্য চকনাজিরপুর গ্রামে জালাল উদ্দিনের বরই বাগানের পাশে মাঠে ঘাস কাটাতে যায়। একই মাঠে আসমী সাহাবুদ্দিন ওই আশ্রয়ণ প্রকল্প এলাকায় মহিষ চড়াইতে ছিল। ঐ সময় ওই বৃদ্ধে কুনজরে পড়ে মেয়েটি। পরে বড়ইবাগানের মধ্যে ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে ওই শিশুকে কৌশলে ফুসলাইয়া ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে এবং শারীরিক অত্যাচার চালায়। এতে শিশুটির চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে ওই বৃদ্ধ পালিয়ে যায়।
    এবিষয়ে অভিযুক্ত সাহাবুদ্দিনের বক্তব্য পাওয়া যায় নি।
    এবিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ বলেন, ধর্ষণ চেষ্টার অভিযোগে লালপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। পুলিশ অভিযুক্ত আসামিকে গ্রেপ্তারের সর্বোচ্চ চেষ্ঠা অব্যাহত রয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST