
জাকিউল ইসলাম
জামালপুর জেলা সংবাদদাতা
জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নে ০৪ নিমাইমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২৪ সালের বার্ষিক পরিক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ করা হয়।৩১ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় বিদ্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের জমিদাতা আইনাল হক।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাংধরা ইউনিয়ন বিএনপির সহ সভাপতি মহসিন উদ্দিন মিলন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাংধরা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রকিবুজ্জামান চৌধুরী,০৬ ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস সালাম,সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম।
আরোও উপস্থিত ছিলেন ০৬ নং ওয়ার্ড যুবদলের সভাপতি নাসিমুল হাসান ডিপটি,সাধারণ সম্পাদক হাবিব খান,ছাত্রদলের সাবেক সভাপতি ফাহাদ হোসাইন প্রমূখ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশীদ বলেন,আপনার যারা উপস্থিত আছেন তাদের সকলকেই আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই,আমার স্কুলে মোট ২৩১ জন শিক্ষার্থী রয়েছে,তার মধ্যে ২০০ জন পরিক্ষায় অংশগ্রহণ করে এবং ২০০ শত জনই কৃতকার্য হয়,পাশের হার শতভাগ। আপনারা সবাই আমাদের ছাত্র ছাত্রী দিয়ে ও সার্বিকভাবে পাশে থাকবেন, আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে ছাত্র ছাত্রীদের মেধার বিকাশ ঘটাবো।