মাদারীপুর প্রতিনিধি,
আজ ২২/৪/২৬ ইং তারিখ রোজ বুধবার মাদারীপুর জেলার কালকিনি উপজেলার এনায়েতনগর ও পূর্ব এনায়েত নগর ইউনিয়নের গ্রাম আদালতের ডকুমেন্টেশন পর্যবেক্ষণ করেন স্থানীয় সরকার মাদারীপুর জেলার উপ-পরিচালক (উপসচিব)মোসা: জেসমিন আকতার বানু। তার সাথে আরও উপস্থিত ছিলেন স্হানীয় সরকার শাখা জেলা প্রশাসকের কার্যালয়, মাদারীপুর এর সহকারী কমিশনার আল-মইন শিকদার। আরো উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা নির্বাহী অফিসার জনাব সাইফ-উল-আরেফীন। স্হানীয় সরকার বিভাগের উপ-পরিচালক বলেন এনায়েত নগর ইউনিয়নে মামলার আবেদন ও নিষ্পত্তির হার কম। আগামীতে এ ইউনিয়নের মামলার আবেদন এবং নিষ্পত্তির হার বাড়ানোর জন্য চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদের মেম্বারদের নির্দেশনা প্রদান করেন। তিনি আরো বলেন কোনক্রমেই গ্রাম আদালতের মামলা সালিশ করা যাবে না ইউনিয়ন পরিষদের এজলাসে বসে গ্রাম আদালতের মামলা নিষ্পত্তি করার জন্য নির্দেশনা প্রদান করেন।
অপর দিকে পূর্ব এনায়েত নগর ইউনিয়নের গ্রাম আদালতের ডকুমেন্টেশন পর্যবেক্ষণ করে সন্তোষ প্রকাশ করেন। পূর্ব এনায়েত নগর ইউনিয়নে বিগত ফেব্রুয়ারী ২০২৪ হতে মার্চ ২০২৬ পর্যন্ত মোট দেওয়ানি ও ফৌজদারি মামলা সরাসরি ইউনিয়ন পরিষদে দায়ের হয়েছে ১৩৮ টি, উচ্চ আদালত থেকে কোন মামলা আসেনি।মোট মামলা ১৩৮ টি,মোট নিষ্পত্তি করা হয়েছে ১৩৮ টি, বাতিল/খারিজ নেই। উক্ত মামলার মোট অর্থ আদায় হয়েছে ৮৭২৪০০০ টাকা। স্হানীয় সরকার বিভাগের উপ-পরিচালক বলেন পূর্ব এনায়েত নগর ইউনিয়নের এ ধারা অব্যাহত রাখতে হবে। তিনি বলেন মাদারীপুর জেলার মধ্যে পূর্ব এনায়েত নগর ইউনিয়ন গ্রাম আদালতের মামলার আবেদন ও নিষ্পত্তির হার সন্তোষজনক হওয়ায় জেলায় প্রথম স্থান অধিকার করেছেন এবং জেলা প্রশাসকের হাত থেকে পুরস্কার গ্রহণ করেছেন সেই জন্য পূর্ব এনায়েত নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নেয়ামুল আকন কে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি আরো বলেন আমি পূর্ব এনায়েত নগর ইউনিয়নের কমপ্লেক্স ভবনের ব্যবস্থা করে দিব। সেখানে আরও উপস্থিত ছিলেন মাদারীপুর জেলার কালকিনি ও ডাসার উপজেলা গ্রাম আদালতের উপজেলা কো-অর্ডিনেটর নাসির উদ্দিন লিটন সহ ইউনিয়ন পরিষদের মেম্বার, গ্রাম পুলিশ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।


