পিংকি আক্তার : পাবনা সুজানগর উপজেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী বর্তমান চেয়ারম্যান শাহীনুজজামান শাহীন। এরই মধ্যে তিনি লিফলেট বিতরণ, গণসংযোগ ও উঠান বৈঠক শুরু করেছেন বিভিন্ন হাটে বাজারে, গ্রামে গ্রামে। বিভিন্ন নেতাকর্মীদের সাথে নিয়ে লিফলেট বা প্রচারপত্র বিতরণ করার সময় বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরেন এবং উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হিসেবে ভোট দেওয়ার আহবান ও জানান।শাহীনুজজামান শাহীন বর্তমান সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।