এম মনিরুজ্জামান, পাবনা: সুজানগরে ঈদ উপলক্ষে সরকারি চাল বিতরণের অনিয়মের প্রতিবাদ করায় বাবা ছেলে কে পিটিয়ে গুরুতর আহত করেছে ইউপি সদস্য আব্দুল মতিন। বৃহস্পতিবার সন্ধ্যায় পাবনার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়ন পরিষদ সদস্য আব্দুল মতিন মেম্বার ও তার সহযোগীরা ৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ওমর আলী শেখকে এলোপাথাড়ি কুপিয়ে জখম ও ছেলে সজল কে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে।
ওমর আলী শেখ জানান, মতিন মেম্বার একাই ৭ বস্তা সরকারি চাল ভ্যান করে বাড়ীতে নিয়ে যায়। ওমর আলী এই ঘটনার প্রতিবাদ করার কারণে মতিন মেম্বার তার দলবল নিয়ে সংঘবদ্ধভাবে হামলা চালিয়ে ওমর আলী শেখ কে কুপিয়ে জখম ও তার ছেলে সজলকে এলোপাথাড়ি মারপিট করে গুরুতর আহত করে।ওমর আলী শেখ সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে ও তার ছেলে কে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাবার পাশে রয়েছে। এই ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। থানার অফিসার ইনচার্জ ফইম উদ্দিন জানান, তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।


