এম মনিরুজ্জামান, পাবনা:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী,আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে পাবনার সুজানগর উপজেলার দুলাই ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির ব্যানারে শান্তি পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপিরয চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া ও মিলাদ মাহফিলে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের উপর স্মৃতিচারণ করে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা শ্রমিকদলের সভাপতি ও উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মোল্লা।
বিএনপি নেতা আবুল কাশেমের সভাপতিত্বে ও সাইদুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন, বিএনপি নেতা আহমদ আলী দুলাল শেখ, ওয়াজেদ আলী প্রামানিক, রহমত আলী খান, শাজাহান আলী জানু, খাজা মহিতুর রহমান, সোবাহান মন্ডল, সোহরাব আলী, হাসান শেখ, মান্নান প্রামানিক, আব্দুস সালাম, আব্দুর রাজ্জাক, রহমান সরদার, আশরাফ আলী, রাজাই শেখ, মোনা শেখ, সুলতান শেখ, মান্নান বিএসসি, রাজ্জাক মাস্টার, ফজলু খান,উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক বাবু মোল্লা, শ্রমিকদল নেতা আব্দুল ওহাব মোল্লা, শফিউর রহমান, বিপুল, রিপন, লিটন, রিপন, হাসমত আলী হাসান, আলম, হোসেন শেখ,রফিক মেম্বার, আলম, সাগর, স্বেচ্ছাসেবক দল নেতা সাত্তার প্রামানিক, যুবদল নেতা হারুন সরদার, আব্দুল গফুর, ছাত্র নেতা শরিফুল ইসলাম, সাজ্জাদ প্রমুখ। এছাড়াও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।