ঢাকাWednesday , 24 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • সারদায় প্রশিক্ষণরত প্রশিক্ষনার্থীদের নওগাঁ জেলায় আগমন উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন, পরিচিতি সভা ও বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন

    admin
    September 24, 2025 11:55 pm
    Link Copied!

    মোঃ মমিন আলী
    বিশেষ প্রতিনিধি -এডিপি বাংলা।

    অদ্য ২৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখে বাংলাদেশ পুলিশ একাডেমি সারদায় প্রশিক্ষণরত ৪১তম এবং ৪৩ তম বিসিএস (পুলিশ) ব্যাচের ১৯ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার তাদের স্টাডি ট্যুরের অংশ হিসেবে নওগাঁ জেলা পরিদর্শন করেন।

    নওগাঁ জেলা পুলিশের পক্ষ থেকে এডিশনাল এসপি জনাব ফারজানা হোসেন প্রশিক্ষনার্থীদেরকে প্রথমেই ফুলেল শুভেচ্ছা জানান। অতঃপর নওগাঁ জেলা পুলিশ অফিসের সম্মেলন কক্ষে পুলিশ সুপার মহোদয়ের সাথে প্রশিক্ষনার্থীদের পরিচিতি পর্ব ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত পরিচিতি পর্ব ও মতবিনিময় সভায় জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। মতবিনিময় শেষে নওগাঁর ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে প্রশিক্ষনার্থীদেরকে একটি সংক্ষিপ্ত ধারণা দেয়ার লক্ষ্যে পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন দেয়া হয়।

    নওগাঁর ঐতিহাসিক স্হানসমূহের সাথে প্রশিক্ষনার্থীদেরকে পরিচয় করিয়ে দেয়ার লক্ষ্যে বদলগাছিতে অবস্থিত পাহাড়পুর বৌদ্ধ বিহার, আত্রাইয়ে অবস্থিত রবীন্দ্র কুঠিবাড়ি ও মান্দায় অবস্থিত কুসুম্বা মসজিদসহ নওগাঁর দর্শনীয় স্থানসমূহ পরিদর্শন করানো হয়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST