নিজস্ব প্রতিবেদক…………………………….
আমার দেশ প্রতিদিন ও ADP বাংলাtv ভারপ্রাপ্ত সম্পাদক পদে আনুষ্ঠানিক ভাবে যোগদান করেন ২০২২ সালে নাঈমা খানম সুমা। আজ ৭ আগষ্ট ২০২৪ ইং তারিখে আর এস মিডিয়া গ্রুপের চেয়ারম্যান আর এস রেজা ২০১৭ সালে সম্পাদক ও প্রকাশক শেখ রেজাউল করিম রুবেল কে দায়িত্ব প্রদান করেন। জানা যায় যে নিয়মিত প্রতিনিধিদের সাথে খোঁজখবর না রাখা এবং চ্যানেলে সঠিক সময় সঠিক পদক্ষেপ না নেয়ার কারণে তাকে এই পথ থেকে সরিয়ে দেয়া হয়েছে বলে নিশ্চিত করেছে আরএস মিডিয়া গ্রুপের চেয়ারম্যান। তিনি আরো বলেন শেখ রেজাউল করিম রুবেলকে আপাতত আমার দেশ প্রতিদিন ও এডিপি বাংলার সকল পথ থেকে অগ্রগতি দেয়া হয়েছে।
এরপর আরেক মিডিয়া গ্রুপের চেয়ারম্যানের উপস্থিতে নাঈমা খানম সুমা কে সম্পাদক ও প্রকাশক হিসেবে দায়িত্ব দেয়া হয়। জানা যায় না খানমসুমা দীর্ঘদিন ভারপ্রাপ্ত সম্পাদক ও সংবাদ পাঠিকা হিসেবে আরএস মিডিয়া গ্রুপে কাজ করছেন। আর এস মিডিয়া গ্রুপের চেয়ারম্যান বলেন আমি আশা করি অতীতের সমস্ত ব্যর্থতা ভুলে আমার দেশ প্রতিদিন ও ADP বাংলাtv নাইমা খানম সুমার হাত ধরে আরো অনেক দূর এগিয়ে যাবে ইনশাল্লাহ। এসময় নাঈমা খানম সুমা বলেন সততা ও নিষ্ঠা দিয়ে আমার দেশ প্রতিদিন ও ADP বাংলাtv কে এগিয়ে নিয়ে যাওয়া আমার প্রধান লক্ষ্য । বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করাই হবে আমার বড় চ্যালেঞ্জ, তবে দেশ ও জনগনের জন্য এই চ্যালেঞ্জিং কাজটি করে যাবো ইনশাল্লাহ।
নাঈমা খানম সুমা এর পরিচিতিঃ-
নাঈমা খানম সুমা পিরোজপুর জেলার পিরোজপুর উপজেলার দাউদপুর গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা মোঃ আকাব্বর আলী একজন কৃষক ছিলেন। পরিবারে দুই ভাই ও দুই বোন।
আমার দেশ প্রতিদিন ও ADP বাংলাtv পরিবারের সহ-সম্পাদক ও নির্বাহী সম্পাদক জেলা, উপজেলা, স্টাফ রিপোর্টার সহ সংশ্লিষ্ট পত্রিকার সবাইকে নবাগত ভারপ্রাপ্ত সম্পাদক নাঈমা খানম সুমাকে ADP বাংলাtv ও আমার দেশ প্রতিদিন এর সকল নির্দেশনা মেনে চলার নির্দেশনা দিয়েছেন।


