আলী আজগর রবিন স্টাফ রিপোর্টারঃ
অদ্য ২২ সেপ্টেম্বর ২০২৫ খ্রি. তারিখ জেলা পুলিশ, লক্ষ্মীপুর কর্তৃক আয়োজিত শারদীয় দুর্গাপূজা ২০২৫ উদযাপন উপলক্ষে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার জনাব মোঃ আকতার হোসেন। এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী পিপিএম-সেবা, সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) জনাব মোঃ জামিলুল হক পিপিএম, সকল থানার অফিসার ইনচার্জ এবং লক্ষ্মীপুর জেলার সকল থানার পূজা উদযাপন কমিটির সভাপতি ও সেক্রেটারিগণ সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।