
আলী আজগর রবিন স্টাফ রিপোর্টারঃ
লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনে উচ্চ আদালতে আপিল করে প্রার্থীতা ফিরে পাওয়া সেলিনা ইসলামকে ঈগল প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। দুপুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সুরাইয়া জাহান তাকে প্রতীক বরাদ্দ দেন।
সেলিনা সাবেক সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুলের স্ত্রী। তিনি কুমিল্লার মেঘনা আসনের সংরক্ষিত নারী সংসদ সদস্য। পাপুল রায়পুর পৌরসভার কেরোয়া এলাকার কাজী বাড়ির বাসিন্দা।