ঢাকাThursday , 26 February 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতি নির্বাচনে ১৫ পদের মধ্যে বিএনপি ৬,স্বতন্ত্র ১,আওয়ামী লীগ ৮ টি।

    admin
    February 26, 2026 10:52 pm
    Link Copied!

    আলী আজগর রবিন স্টাফ রিপোর্টারঃ

    লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির ২০২৬ সালের নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। ভোটগ্রহণ শেষে গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ১৫টি পদে নতুন কমিটি গঠন করা হয়েছে।

    ঘোষিত ফলাফলে সভাপতি পদে এডভোকেট মনিরুল ইসলাম হাওলাদার (বিএনপি সমর্থিত) এবং সাধারণ সম্পাদক পদে এডভোকেট রফিক উল্যা (বিএনপি সমর্থিত) নির্বাচিত হয়েছেন। উল্লেখযোগ্য বিষয় হলো—সভাপতি, সম্পাদক ও পাঠাগার সম্পাদক পদে আওয়ামী লীগের কোনো প্রার্থী ছিল না।

    সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আব্দুল মজিদ (বিএনপি) ও আবুল খায়ের (আওয়ামী লীগ)।
    সহ-সম্পাদক পদে জয়ী হয়েছেন জুয়েল (বিএনপি) ও চাঁদ মনি (আওয়ামী লীগ)।
    পাঠাগার সম্পাদক পদে মোশাররফ (বিএনপি) নির্বাচিত হয়েছেন।
    কালচারাল সম্পাদক পদে জামাল উদ্দিন (আওয়ামী লীগ) এবং অডিটর পদে অপু (আওয়ামী লীগ) জয়ী হয়েছেন।

    সদস্য পদে নির্বাচিতরা হলেন—
    রকি (আওয়ামী লীগ),মুরাদ (স্বতন্ত্র),ইউসুফ (আওয়ামী লীগ),মানিক (আওয়ামী লীগ),নোমান (আওয়ামী লীগ) এবং জাফর (বিএনপি)।

    মোট ১৫টি পদের মধ্যে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা ৮টি পদে, বিএনপি সমর্থিত প্রার্থীরা ৬টি পদে এবং স্বতন্ত্র প্রার্থী ১টি পদে জয় লাভ করেছেন।

    নির্বাচন ঘিরে আইনজীবীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। নবনির্বাচিত কমিটি আইনজীবীদের পেশাগত উন্নয়ন ও কল্যাণে কার্যকর ভূমিকা রাখবে এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST