আলী আজগর রবিন স্টাফ রিপোর্টারঃ
রায়পুর উপজেলার চরবংশী ইউনিয়নের বটতলী এলাকায় অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) প্রকল্পের আওতায় গুরুত্বপূর্ণ একটি খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) দুপুরে বটতলী এলাকায় এই প্রকল্পের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউছার। উদ্বোধনকালে প্রধান অতিথি বলেন, ‘অবৈধ দখল মুক্ত করে পর্যায়ক্রমে সব খালই খনন করা হবে। পানির প্রবাহ কোনোভাবেই বন্ধ করা যাবে না। অনেক জায়গায় খাল ভরাট হয়ে জমিন হয়ে গেছে। জলাবদ্ধতা ও বন্যা নিয়ন্ত্রণ, কৃষি কাজ এবং মাছ উৎপাদনে খালের গুরুত্ব বিবেচনা করেই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এই খাল খনন ও পুনঃখননের কর্মসূচি গ্রহণ করেছেন। চলতি অর্থ বছরের উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীন এই প্রকল্পের আওতায় উপজেরার চরবংশী ইউনিয়নের স্টিল ব্রিজ থেকে বটতলী হয়ে খাসেরহাট পর্যন্ত মোট ৪ কিলোমিটার দৈর্ঘ্যের খাল পুনঃখনন করা হবে। দীর্ঘ দিন ধরে ভরাট হয়ে থাকা এই খালটি পুনঃখননের ফলে চরবংশীসহ আশেপাশের গ্রামগুলোর জলাবদ্ধতা দূর হবে এবং স্থানীয় কৃষি ব্যবস্থার উন্নয়ন ঘটবে।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভুমি নিগার সুলতানা, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আব্দুল হাই খান, উপজেলা বিএনপির সভাপতি নাজমুল ইসলাম মিঠু, সাধারণ সম্পাদক সফিকুর রহমান ভুইয় ও চরবংশী ইউনিয়ন বিএনপি সভাপতি ফরুক আহমেদ কবিরাজ,০৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন অর রশীদ হাওলাদার,ইমাম হোসেন গাজী প্রমুখ।
বাংলাদেশর সুনামধন্য সামাজিক সংগঠনের বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির রায়পুর উপজেলা ইউনিট।
খাল খনন উদ্বোধন শেষে আব্দুল হক মেমরিয়াল কলেজ মাঠে একটি সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতা এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।