
আলী আজগর রবিন স্টাফ রিপোর্টারঃ
রায়পুর উপজেলা ০৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়নে যুবদল নেতা খবির আহম্মেদ হিরন এর পক্ষ থেকে, ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান হারুন অর রশীদ হাওলাদার এর নির্দেশনায় ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার ২৭ শে ফেব্রুয়ারি সকাল ১১টায় চরকাচিয়া ৪নং ওয়ার্ডে বিএনপির ও সহযোগী সংগঠনের প্রধান কার্যালয় অনুষ্ঠানটি আয়োজন করা হয়। এতে জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের ও অসহায় পরিবারের মাঝে শতাধিক পরিবারের মাঝে রমজানের ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।