আলী আজগর রবিন স্টাফ রিপোর্টারঃ
পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করার লক্ষ্যে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ০৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়ন পরিষদের উদ্যোগে এক বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
আজ ০৭ই জুলাই (মঙ্গলবার) ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলদ ও ঔষধি গাছের চারা রোপণ করে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন দক্ষিণ চরবংশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু জাফর মোহাম্মদ সালেহ্ মিন্টু ফরায়েজী।
এ সময় তিনি আম ও নারিকেলসহ বিভিন্ন ফলের চারা রোপণ করেন।
বৃক্ষরোপণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন:
আফসার উদ্দিন, সচিব, দক্ষিণ চরবংশী ইউনিয়ন পরিষদ।দিদারুল ইসলাম মোল্লা।শাজাহান মোল্লা।
বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) এবং গ্রাম পুলিশ সদস্যবৃন্দ।কর্মসূচি উদ্বোধনকালে বক্তারা বৃক্ষের প্রয়োজনীয়তা উল্লেখ করে বলেন,
"গাছ আমাদের পরম বন্ধু। এটি আমাদের অক্সিজেন দেয়, ক্ষতিকারক কার্বন ডাই-অক্সাইড গ্রহণ করে বায়ুদূষণ কমায় এবং নিয়মিত বৃষ্টিপাত ঘটিয়ে প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।"
বক্তারা আরও বলেন, বাংলাদেশের সার্বিক পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে পরিবেশের ভারসাম্য রক্ষায় আদর্শ নিয়ম অনুযায়ী দেশের মোট আয়তনের ২৫ ভাগ বনভূমি থাকা প্রয়োজন। কিন্তু বর্তমানে আমাদের বনভূমি প্রয়োজনের তুলনায় অনেক কম। এই ঘাটতি পূরণে সরকারি ও বেসরকারি পর্যায়ের উদ্যোগের পাশাপাশি ব্যক্তিগত ও সামাজিকভাবে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। পরিবেশের সুরক্ষায় নিজ নিজ উদ্যোগে বেশি করে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করার জন্য তারা সকলের প্রতি আহ্বান জানান।